বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

আমি গোগ্রাসে খাই : মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

আজ (১২ই ফেব্রুয়ারি) হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তী জানালেন, তিনি একেবারে সুস্থ রয়েছেন। কোনো সমস্যা নেই। সমস্যা একটা কারণে, তা-ও জানালেন মিঠুন।

সেই সঙ্গে বিজেপিকে নিয়েও বার্তা দিলেন এ অভিনেতা। জানালেন, দলের উত্থানের সময় এসেছে। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিয়েও মুখ খুললেন তিনি।

মিঠুন চক্রবর্তী হাসপাতালের বাইরে দাঁড়িয়ে বললেন, ‘কোনো সমস্যা নেই। সমস্যা খাওয়াতে। আমি গোগ্রাসে খাই।’ এরপর ডায়াবেটিস রোগীদেরও পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ‘যাদের ডায়াবেটিস রয়েছে, ভাববেন না মিষ্টি না খেলে কিছু হবে না। খাওয়া নিয়ন্ত্রণ করুন।’ নিজের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমার সমস্যা, বেশি খেয়েছি। আমি রাক্ষস। বকা খেলাম।’ তবে এখন তিনি পুরোপুরি সুস্থ, সে কথাও জানিয়েছেন।

তাকে নির্বাচনে প্রচারের মাঠে পাওয়া যাবে বলেও জানিয়েছেন মিঠুন। তার ভাষ্য, ‘একদম। ১লা মার্চ থেকে টানা প্রচার। বিজেপির হয়েই করব। আমি আর কোন পার্টি করি? আমাদের রাজ্যের বাইরে অন্য রাজ্যে যদি ডাকে সেখানেও যাব।’

আরো পড়ুন: ফাগুনে কোমর দুলিয়ে আগুন লাগাবেন এই নায়িকা

অভিনেতা মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে থাকাকালীন ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কুশল সংবাদ নিয়েছিলেন। সেই প্রসঙ্গে বিজেপি সাংসদ মিঠুন বলেন, ‘দারুণ শ্রদ্ধা করি প্রধানমন্ত্রীকে।’

শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিঠুন। ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেদিন হাসপাতালের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, সকাল ৯টা ৪০ মিনিটে মিঠুনকে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের বিবৃতিতে আরও জানানো হয়, তার ডান হাত এবং পায়ে দুর্বলতা রয়েছে। মস্তিষ্কে এমআরআইসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। মিঠুনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তার ভক্তরা ভীষণ চিন্তিত হয়ে পড়েন।

এসি/ আই.কে.জে



মিঠুন চক্রবর্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250