বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

ফাগুনে কোমর দুলিয়ে আগুন লাগাবেন এই নায়িকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

টিভি নাটক দিয়েই পরিচিতি তাসনিয়া ফারিণের। এরপর ওটিটি কনটেন্ট ও সিনেমায় ব্যস্ততা বেড়েছে তার। ফলে এখন আর নাটকে প্রায় দেখাই যায় না তাকে। তবে বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে আবারও নাটক নিয়ে ফিরছেন তিনি। 

বিশেষ এ দিবস উপলক্ষে কয়েকটি নাটকে অভিনয় করেছেন ফারিণ, তার একটি ইমরাউল রাফাতের ‘আনারকলি’। এতে ফারিণের সঙ্গে রয়েছেন তৌসিফ মাহবুব।

আরো পড়ুন: নির্মাতারা আমাকে গালে তুলে ভাত খাইয়েছেন : শাবনূর

আনারকলি নাটকেই ‘লোকাল বয়’ শিরোনামের একটি গানে আইটেম গার্ল হয়ে হাজির হচ্ছেন ফারিণ। সাড়ে ৩ মিনিটের গানের পুরোটা সময় কোমর দুলিয়ে মাত করেছেন অভিনেত্রী। এর আগে এমনভাবে দেখা যায়নি তাঁকে।

জানা গেছে, সন্ধ্যা থেকে শুরু করে ভোররাত পর্যন্ত গানটির শুটিং করেছেন ফারিণ। ‘নাটকের গল্প ও চরিত্রের প্রয়োজনে গানটি ব্যবহৃত হয়েছে। আনারকলি নাটকে ফারিণকে দেখা যাবে ড্যান্সারের চরিত্রে। লোকাল বয় গানটি গেয়েছেন ‘নয়া দামান’ খ্যাত গায়িকা তোশিবা। সালাউদ্দিন সাগরের লেখা গানে সংগীতায়োজন করেছেন প্রীতম।

এসি/ আই.কে.জে



নায়িকা ফাগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250