শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

ঘর সাজাতে কত পারিশ্রমিক নেন গৌরী-সুজান খান

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

শাহরুখ খানের স্ত্রী গৌরী খান ও হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। তারকাঘরনী হিসেবে অধিক পরিচিত হলেও গৌরী ও সুজান খানের আলাদা একটা পরিচয় আছে। তা হল তার দুজনেই ইন্টেরিয়র ডিজাইনার। এ তথ্যটি হয়তো অনেকেরই জানা, কিন্তু ডিজাইন করার জন্য তারা পারিশ্রমিক কত নেন- সেটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

বলিউড তারকাদের বিলাসবহুল বাড়ি সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বিশাল হলরুম থেকে শুরু করে রাজকীয় বেডরুম-তারকাদের আবাস যেন নিখুঁত রুচির প্রতিফলন। এই চমকপ্রদ বাড়িগুলোর নকশার নেপথ্যে রয়েছেন তারকা ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান ও সুজান খান।

জিরোধানির ‘জিরো ১ হাসল’-এ দেওয়া এক সাক্ষাৎকারে সুজান খান তার ব্যবসা ও ফি নিয়ে খোলাখুলি কথা বলেন। তিনি বলেন, ‘আমরা প্রতি স্কয়ার ফুটে একটি নির্দিষ্ট ডিজাইন ফি নিই। ক্লায়েন্টরা যা কিনবেন তার উপর আমরা কমিশন নিই না। ২,০০০ স্কয়ার ফুটের একটি অ্যাপার্টমেন্টের জন্য বাজেট, লোকেশন ও ব্যবহৃত উপকরণের মান অনুযায়ী ফি দাঁড়ায় স্কয়ার ফুটপ্রতি প্রায় ১,২০০ থেকে ২,০০০ রুপি।’

তিনি বলেন, ‘আমি কাজ শুরুর আগে ৩০ শতাংশ অগ্রিম নেই। তারপর ডিজাইন তৈরি করি। যখন ক্লায়েন্ট সেটি চূড়ান্ত করেন, তখন উপকরণের টাকা নিয়ে ধাপে ধাপে প্রতিটি রুম সাজানো হয়।’

উদাহরণ হিসেবে তিনি জানান, মুম্বাইয়ের ১,৫০০ স্কয়ার ফুটের একটি বিলাসবহুল বাড়ি ডিজাইন খরচ দাঁড়াতে পারে প্রায় ২৫–৩০ লাখ রুপি।

অন্যদিকে গৌরী খান তার ফি অফিসিয়ালি প্রকাশ করেননি। তবে ইন্টেরিয়র এ টু জেট–এর তথ্য অনুযায়ী, শুরুতে তার পরামর্শ ফি প্রায় ৬ লাখ টাকা। আবাসিক প্রজেক্টের জন্য খরচ শুরু হয় ৩০ লাখ থেকে, যা প্রকল্পের আকার ও জটিলতার উপর নির্ভর করে বেড়ে ৫ কোটিরও বেশি হতে পারে।

লাক্সারি ভিলা প্রজেক্টের খরচ হতে পারে ৩ কোটি থেকে ১০ কোটি রুপিরও বেশি। আবার কমার্শিয়াল প্রজেক্টের খরচ ৫০ লাখ থেকে ২০ কোটি রুপির মধ্যে হতে পারে। এছাড়াও গৌরী খান নিজস্ব ডিজাইনের বিশেষ আসবাবও তৈরি করেন, যেগুলোর দাম একেকটি প্রায় ৫ লাখ রুপি পর্যন্ত।

তবে এসব সংখ্যা বিভিন্ন রিপোর্ট থেকে পাওয়া অনুমান। গৌরী খানের টিমের পক্ষ থেকে অফিসিয়ালি নিশ্চিত করা হয়নি। 

জে.এস/

গৌরী খান সুজান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250