রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

ক্যানসারের আরও এক কারণ জিনের রাসায়নিক বদল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৫

#

প্রতীকী ছবি

ফুসফুসের ক্যানসার ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে এ দেশে। এর কারণ, কেবল ধূমপান বা বাড়তে থাকা দূষণ নয়, ফুসফুসের ক্যানসারের আরও এক কারণ হলো জিনের রাসায়নিক বদল। এমনই দাবি করেছেন চিকিৎসকরা। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, ফুসফুসে একবার ক্যানসার বাসা বাঁধলে তা কেমোথেরাপি বা রেডিয়োথেরাপিতেও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এমনকি ক্যানসার খুব দ্রুত ছড়িয়ে পড়ে প্রাণসংশয়ের আশঙ্কা বাড়িয়ে তুলছে। এর কারণই হলো বিশেষ কিছু জিন।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাস, মুম্বইয়ের টাটা মেমোরিয়াল ক্যানসার সেন্টার এবং পুনের ওয়ান সেল ডায়াগনোসিস সেন্টারের চিকিৎসকরা দীর্ঘ সময় ধরে নানা পরীক্ষা-নিরীক্ষা ও সমীক্ষা চালিয়ে দেখেছেন, ফুসফুসের ক্যানসারে যাদের মৃত্যু হচ্ছে, তাদের অধিকাংশেরই শরীরে রয়েছে সেই বিশেষ কিছু জিন। ‘ইউরোপিয়ান সোসাইটি অফ মেডিক্যাল অনকোলজি ওপেন’ নামক জার্নালে এই গবেষণার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

কোন জিনের কারসাজিতে দফারফা হচ্ছে ফুসফুস?

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিত দত্ত জানিয়েছেন, ‘এপিডারমাল গ্রোথ রিসেপ্টর ফ্যাক্টর জিন’ (ইজিএফআর)-এ এমন ‘জেনেটিক মিউটেশন’ বা রাসায়নিক বদল হচ্ছে, যা থেকে কোষের অনিয়মিত ও অস্বাভাবিক বিভাজন দেখা দিচ্ছে। ফলে খুব তাড়াতাড়ি টিউমার কোষ তৈরি হচ্ছে, যা শ্বাসনালি অবধি ছড়িয়ে পড়ছে। আর একবার ক্যানসার কোষ ছড়িয়ে পড়তে শুরু করলে, তার গতি রোধ করা খুব কঠিন।

শুধু এখানেই শেষ নয়। আরও একটি জিনের রাসায়নিক বদল শুরু হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ৪৮৩ জন ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগীকে পরীক্ষা করে দেখা গেছে, তাদের ফুসফুসে ইজিএফআর জিন তো বটেই, পাশাপাশি ‘টিএসজি’ জিনেরও বদল হচ্ছে। এ দুই জিনের রাসায়নিক বদলের কারণে ক্যানসার কোষ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগীদের শরীর থেকে নেওয়া নমুনার জিনগত বিশ্লেষণ করে দেখা গেছে, যাদের ফুসফুসে কেবল ‘ইজিএফআর’ জিনটি বদলাচ্ছে, তারা সঠিক চিকিৎসায় থাকলে ৬ বছরের বেশি হয়তো বেঁচে থাকতে পারবেন।

কিন্তু যাদের ‘ইজিএফআর’ ও ‘টিএসজি’— দু’টি জিনই বদলে যাচ্ছে, তাদের ঝুঁকি আরও বেশি। খুব বেশি হলে বেঁচে থাকার মেয়াদ ৫১ মাস। কীভাবে এ দুই জিনের বদল ঠেকানো যায়, সে বিষয়ে গবেষণা এগিয়ে নিয়ে গেলেই এ মারণরোগকে প্রতিহত করা সম্ভব হবে বলে মনে করছেন চিকিৎসকরা।

কেসি/এইচ.এস


ক্যানসার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250