বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন *** তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল

কে দেখভাল করছেন ব্রুস উইলিসের ২৫০ মিলিয়ন ডলারের সম্পত্তি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ২৫শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

হলিউডের অ্যাকশন তারকা ব্রুস উইলিস বর্তমানে ডিমেনশিয়ায় ভুগছেন। ২০২২ সালে এফেজিয়া রোগ ধরা পড়ার পর থেকেই তার স্বাস্থ্য ক্রমাগত অবনতি হতে থাকে। সাম্প্রতিক প্রতিবেদনগুলো বলছে, ৭০ বছর বয়সী এই তারকা এখন হাঁটতে কিংবা স্পষ্ট করে কথা বলতে পারেন না। স্মৃতিশক্তিও দুর্বল হয়ে গেছে, এমনকি নিজের চলচ্চিত্রজীবনের অনেক কিছুই আর মনে করতে পারেন না।

দ্য এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্রুস উইলিস এখন অনেকটাই বাক্‌শক্তিহীন। চলাফেরায়ও রয়েছে সীমাবদ্ধতা।’ যদিও পরিবারের পক্ষ থেকে তার চলাফেরার বিষয়ে সরাসরি কিছু জানানো হয়নি, তবে এপ্রিল ২০২৫ সালে একটি প্রকাশ্য বিবৃতিতে জানানো হয়েছিল, তার অবস্থা স্থিতিশীল।

হলিউডে ‘ডাই হার্ড’ সিরিজ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠা ব্রুস উইলিস দীর্ঘ ক্যারিয়ারে অনেক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন, যেমন ‘দ্য সিক্সথ সেন্স’, ‘আর্মাগেডন’, ‘আনব্রেকেবল’ ইত্যাদি।

‘ডাই হার্ড’ ফ্র্যাঞ্চাইজিতেই তার আয় ছাড়িয়ে গেছে ১০০ মিলিয়ন ডলার। ২০০০ সালের ‘আনব্রেকেবল’ ছবির জন্য তিনি পেয়েছিলেন ২০ মিলিয়ন ডলারের পারিশ্রমিক। বিজ্ঞাপন, বিনিয়োগ ও অন্যান্য আয় মিলিয়ে ২০১৯ সালের মধ্যে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় আনুমানিক ২৫০ মিলিয়ন আমেরিকান ডলার।

ফাইন্যান্স মান্থলির তথ্য অনুযায়ী, ব্রুস উইলিসের ২৫০ মিলিয়ন ডলারের সম্পত্তি মূলত ভাগ হবে তার পাঁচ কন্যার মধ্যে। তার বর্তমান স্ত্রী, মডেল ও স্কিনকেয়ার উদ্যোক্তা এমা হেমিং উইলিস আইনি ও আর্থিক দায়িত্ব পালন করছেন পেশাদার পরামর্শকদের সহায়তায়।

প্রথম স্ত্রী অভিনেত্রী ডেমি মুরের সঙ্গে তার তিন মেয়ে—রুমার, স্কাউট ও তালুলাহ। বর্তমানে স্ত্রী এমা হেমিং উইলিসের সঙ্গে রয়েছে আরও দুই মেয়ে, ম্যাবেল ও এভলিন।

ব্রুস উইলিসকে বলা হয় হলিউডের সবচেয়ে প্রভাবশালী অ্যাকশন তারকাদের একজন। ‘ডাই হার্ড’-এর সেই জন ম্যাকলেইন চরিত্র আজও দর্শকদের মনে গেঁথে আছে। কিন্তু আজ ব্রুস উইলিসের জীবন চলছে স্মৃতি আর পরিবারের আশ্রয়ে—সিনেমার আলোর বাইরে। তবে পরিবারের সান্নিধ্যে ভালোবাসায় বেঁচে আছেন তিনি।

জে.এস/

হলিউড হলিউড অভিনেতা ব্রুস উইলিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250