সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’

প্রেম ভাঙল কোরিয়ান তারকা জুটির

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪১ পূর্বাহ্ন, ১১ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

কোরিয়ান শোবিজ ইন্ডাস্ট্রির অন্যতম ‘পাওয়ার কাপল’ আইইউ এবং লি জোং সক আর একসঙ্গে নেই। দীর্ঘ চার বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে সম্পর্কের ইতি টেনেছেন এই দুই মেগাস্টার। সংগীতশিল্পী ও অভিনেত্রী আইইউর এজেন্সি এডাম এন্টারটেইনমেন্ট এবং অভিনেতা লি জোং সকের এজেন্সি এইস ফ্যাক্টরি আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছে।

দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডিসপ্যাচ জানিয়েছে, এই বিচ্ছেদের মূল কারণ তাদের পেশাগত ব্যস্ততা। নিজেদের কাজ নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকায় সাম্প্রতিক সময়ে তাদের দেখা-সাক্ষাৎ ও যোগাযোগ অনেকটাই কমে এসেছিল। ফলে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আইইউ ও লি জোং সক। প্রেমিক-প্রেমিকা হিসেবে সম্পর্কের ইতি ঘটলেও তারা একে অপরের ভালো বন্ধু এবং সহকর্মী হিসেবে আগের মতোই পারস্পরিক সম্মান ও সমর্থন বজায় রাখবেন।

আইইউ ও লি জোং সকের সম্পর্কের জার্নিটা বেশ দীর্ঘ। ২০১২ সালে ‘ইনকিগায়ো’ নামের একটি মিউজিক শো একসঙ্গে উপস্থাপনা করতে গিয়ে তাদের পরিচয়। দীর্ঘ এক দশক গভীর বন্ধুত্বের পর ২০২২ সালের শেষ ভাগে নিজেদের সম্পর্কের কথা নিশ্চিত করেন তারা। কে-পপ ও কে-ড্রামা দুনিয়ায় আইইউ ও লির প্রেমকাহিনি তখন থেকেই ছিল ভক্তদের চর্চার কেন্দ্রে।

আইইউ বর্তমানে দক্ষিণ কোরিয়ার বিনোদনজগতের সবচেয়ে প্রভাবশালী ও শীর্ষ তারকাদের একজন। ২০১০ সালে ‘গুড ডে’ গান দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান তিনি। এরপর একের পর এক সুপারহিট গান উপহার দিয়ে কোরিয়ান মিউজিক চার্টের অবিসংবাদিত রানি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। শুধু গানেই নয়, অভিনয়েও সমান জনপ্রিয় আইইউ। অভিনয় করেছেন ‘মুন লাভারস’, ‘হোটেল দেল লুনা’, ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিন’, ‘পারফেক্ট ক্রাউন’সহ বেশ কিছু আলোচিত সিরিজে।

অন্যদিকে ২০০৫ সালে মডেল হিসেবে গ্ল্যামার ওয়ার্ল্ডে ক্যারিয়ার শুরু হয় লি জোং সকের। ‘স্কুল ২০১৩’ সিরিজের কল্যাণে অভিনেতা হিসেবে প্রথম লাইমলাইটে আসেন। ‘আই ক্যান হেয়ার ইয়োর ভয়েস’, ‘ডক্টর স্ট্রেঞ্জার’, ‘পিনোকিও’, ‘হোয়াইল ইউ ওয়্যার স্লিপিং’-এর মতো আলোচিত সিরিজের এই অভিনেতা বড় পর্দাতেও সফল।

সংগীতশিল্পী ও অভিনেত্রী আইইউ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250