শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আনলে মানুষ রাস্তায় নামবে: হাসনাত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৪

#

দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আনলে মানুষ রাস্তায় নামবে বলে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাব, আপনাদের এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ আমাদের পেটে ঢুকবে না। যতক্ষণ না পর্যন্ত জিনিসপত্রের দাম আপনারা আমাদের মতো সাধারণ মানুষের নাগালে নিয়ে আসতে পারবেন।

তিনি বলেন, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আপনারা জিনিসপত্রের দাম নিয়ে আসুন। না হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যেকোনো সময় মানুষ রাস্তায় নেমে আসতে পারে।

সেখানে উপস্থিত ছিলেন আরেক সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা চরিত্র পাল্টে বিভিন্নভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।

সারজিস আলম বলেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত নানা উপায়ে ফ্যাসিস্টদের লোকজন বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে। ছোটখাটো লোভ সামলাতে না পারলে ২৪ এর আন্দোলনের চেতনা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

ওআ/

হাসনাত আব্দুল্লাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250