মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

রজনীকান্তের ‘জেলার ২’-এ শাহরুখ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫০ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতীয় সিনেমার দুই মহাতারকাকে আবারও একই ছবিতে দেখা যেতে চলেছে। দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের আসন্ন সিনেমা ‘জেলার ২’-এ অভিনয় করতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান—এমনই ইঙ্গিত দিয়েছেন ছবিটির অন্যতম অভিনেতা মিঠুন চক্রবর্তী।

সম্প্রতি সিটি সিনেমা-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সহ-অভিনেতাদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, এই ছবিতে মোহনলাল, শাহরুখ খান, রম্য কৃষ্ণন এবং শিবরাজকুমারের মতো তারকারা থাকছেন। তার বক্তব্যে শাহরুখ খানের নাম উঠে আসার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

এই ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো একসঙ্গে পর্দায় মুখোমুখি হতে পারেন শাহরুখ খান ও রজনীকান্ত। এর আগে ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা. ওয়ান’ ছবিতে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। ওই ছবিতে রজনীকান্ত অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন।

উল্লেখ্য, ‘জেলার ২’ হচ্ছে রজনীকান্ত অভিনীত ২০২৩ সালের সুপারহিট ছবি ‘জেলার’-এর সিক্যুয়াল। প্রথম পর্বটি ভারতে প্রায় ৩৪৮.৫৫ কোটি রুপি এবং বিশ্বব্যাপী প্রায় ৬০৪.৫ কোটি রুপি আয় করে বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল। সবকিছু ঠিকঠাক থাকলে, ‘জেলার ২’ দিয়ে দীর্ঘদিন পর এক ছবিতে দুই সুপারস্টারের উপস্থিতি সিনেমাপ্রেমীদের জন্য বড় চমক হতে চলেছে।

জে.এস/

শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250