বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎ *** মোবাইল হ্যাক, ভয়েস ক্লোন ও স্বাক্ষর জাল নিয়ে সংসদ সদস্যদের চিফ হুইপের সতর্কতা

আইপিএলের জন্য ওয়ানডে ছাড়ার ইঙ্গিত অজি তারকার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২৮শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

একদিনের বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেয়ার কীর্তি তার নামের পাশে। বল হাতে প্রতিপক্ষের কাছে তিনি মূর্তিমান আতঙ্ক। দেশের ক্রিকেটকে ভালোবেসে জীবনের লম্বা সময় না বলেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে। সেই মিচেল স্টার্ক এবার বিদায় জানাতে পারেন ওয়ানডে ফরম্যাটকে। দুইবারের বিশ্বকাপ জেতা এই পেসার সময় দিতে চান ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটকে।

আইপিএলের আগামী আসরের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। সেই আসরের আগে মেগা নিলামে যদি স্টার্ককে কলকাতা দলে ভেড়ায়, তাহলেই দলটির হয়ে খেলতে পারবেন তিনি। এ ছাড়া চাইলে স্টার্ককে রিটেইনও করতে পারে কলকাতা। তবে এবারের আসরে শেষদিকে যেভাবে জ্বলে উঠেছেন স্টার্ক, তাতে তাকে রিটেইন করলে অবাক হওয়ার কিছু নেই। 

তবে স্টার্ক আপাতত সেসব নিয়ে ভাবছেন না। বরং ক্যারিয়ারের এই পর্যায়ে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে সময় দিতে অন্তত একটি ফরম্যাট ছেড়ে দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে সরাসরি না বললেও সেটা যে ওয়ানডে ফরম্যাট তা অনেকটাই স্পষ্ট। 

আরো পড়ুন : ১০ বছরের অপেক্ষা ঘুচলো, ফের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা

নিজের ভাবনাগুলো ব্যাখ্যা করতে গিয়ে স্টার্ক বলেন, ‘গত নয় বছর, আমি অস্ট্রেলিয়ান ক্রিকেটকে প্রাধান্য দিয়েছি। আমি নিজেকে আমার শরীরকে বিরতি দেয়া আর ক্রিকেট থেকে কিছুটা দূরে গিয়ে আমার স্ত্রীকে সময় দেয়ার সুযোগ দিয়েছি। তাই গত নয় বছর ধরে আমার চিন্তা ঠিক এখানেই ছিল।’ 

আইপিএলের ফাইনালে ম্যাচসেরা হওয়ার পর স্টার্কের মন্তব্য, ‘যতই দিন যাচ্ছে, আমি আমার ক্যারিয়ারের শেষদিকে চলে যাচ্ছি। একটা ফরম্যাট হয়ত ছেড়ে দিতে পারি, কেননা পরের বিশ্বকাপ শুরু হতে অনেক দেরি। অন্য কোনও ফরম্যাট ছেড়ে দেই বা না দেই, এতে করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দরজা আরও বেশি খুলে যাবে।’ 

মূলত এই এক কথার পরেই নিশ্চিত হয়ে যায়, ওয়ানডে ফরম্যাট থেকেই বিদায় নিতে চাইছেন স্টার্ক। এরপরেই আইপিএলে ফিরে আসার প্রত্যয় জানিয়ে বললেন, ‘আমি আসলে সূচি সম্পর্কে এখন কিছু জানি না। তবে আমি পুরো মৌসুম উপভোগ করেছি, পরের বছরও আমি এখানে ফিরতে চাই। আশা করি বেগুনি এবং সোনার রঙের জার্সিতে আমাকে দেখা যাবে।’ 

শুরুর দুই ম্যাচে ১০০ রান দেয়া স্টার্ক শেষ দিকে ফিরে এসেছেন দারুণভাবে। ফাইনালে নিজের দারুণ বোলিং নিয়ে তার মন্তব্য, 'অনেক দিন ধরে ক্রিকেট খেলছি। কিছুটা হলেও অভিজ্ঞতা হয়েছে। এখন ফাইনালের চাপ নিতে পারি। জানতাম শুরুতেই ওদের ধাক্কা দিতে হবে। সেটা করতে পেরেছি। পরে ব্যাটারেরা নিজেদের কাজ করেছে।’ 

এস/ আই.কে.জে/

আইপিএল অজি তারকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250