মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা আমিরাতের কোনো কর্তৃপক্ষ দেয়নি: বাংলাদেশ দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৪ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা সংযুক্ত আরব আমিরাতের কোনো কর্তৃপক্ষ দেয়নি বলে জানিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার (২২শে সেপ্টেম্বর) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এ–জাতীয় ঘোষণা আমিরাতের কোনো কর্তৃপক্ষ প্রদান করেনি।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দূতাবাসের নজরে এসেছে, ‘বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে’ সমার্থক বাক্য শিরোনাম করে বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদগুলোতে uaevisaonline.com নামক একটি তথাকথিত ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েবসাইটে প্রচারিত আর্টিকেল-এর সূত্র উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাস সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাচ্ছে যে ওই ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সঠিক নয়। uaevisaonline.com ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা যায় যে এটির নিবন্ধনকারীর যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর ব্রিটেনের, কারিগরি যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর ব্রিটেনের, নিবন্ধকের যোগাযোগের নম্বর আমেরিকার এবং ওয়েবসাইটে প্রদত্ত কোম্পানির যোগাযোগ নম্বর ভারতের। কোম্পানির হেড অফিসের যে ঠিকানা দেওয়া আছে, তা দুবাইয়ের।

‘দূতাবাস নিশ্চিত করেছে যে ঠিকানাটিতে ব্যবহার করা বিল্ডিং/ বাসা নং–এর কোনো অস্তিত্ব নেই। কোম্পানিটির অতীত কর্মকাণ্ডের ওপর কাস্টমার রিভিউ দূতাবাসের কাছে আছে। পর্যালোচনা করে দেখা যায়, বেশির ভাগ কাস্টমার আর্থিকভাবে প্রতারিত হয়েছে বলে অভিযোগ করেছে।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের এহেন ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হবার জন্য অত্র দূতাবাস পরামর্শ দিচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে তথ্য–সংবাদ প্রচার অথবা শেয়ার করার ক্ষেত্রে আরও দায়িত্ববান হবার অনুরোধ করছে।’

উল্লেখ্য, যথাযথ কর্তৃপক্ষ থেকে নিশ্চিত না করায় সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা–সংক্রান্ত কোনো খবর প্রকাশ করেনি সুখবর ডটকম।

ভিসা নিষেধাজ্ঞা আরব আমিরাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250