বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি *** আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ *** গণমাধ্যম ও সম্প্রচার কমিশনের খসড়া অধ্যাদেশ নিয়ে উদ্বেগ আর্টিকেল নাইনটিনের *** ‘প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে’ *** ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনাসহ অন্য নেতাদের *** শেখ হাসিনার সমালোচনা করায় ‘প্রচণ্ড জনপ্রিয়’ ছিলেন আইন উপদেষ্টা *** জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ *** ‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, নরওয়েজীয় কূটনীতিকের বর্ণবাদী মন্তব্য *** র‍্যাবের নাম ও পোশাক বদলে শিগগির প্রজ্ঞাপন জারি

জয়পুরহাটে কৃষক সামসুল হত্যায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ৩রা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলালে কৃষক সামসুল হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ২ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩রা জুন) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নূরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের হাফেজ উদ্দীনের ছেলে ছাবদুল, ছাবদুলের স্ত্রী ফাতেমা বেগম, ছেলে হেলাল, আলম হোসেন, ইদ্রিস আলী, রেজাউল ইসলাম, আলম হোসেনের স্ত্রী ফারজানা বেগম, হেলাল হোসেনের স্ত্রী লিলিফা বেগম, আমেজ উদ্দীনের ছেলে হেলাল উদ্দীন ও জিয়াউল হকের স্ত্রী ফুত্তি বেগম।

অভিযোগ প্রমাণ না হওয়ায় মহব্বতপুর গ্রামের আব্দুস সামাদ মণ্ডলের ছেলে মিলন হোসেন ও বছির উদ্দীনের ছেলে আব্দুল হামিদকে খালাস দেওয়া হয়েছে।

আরো পড়ুন: বেনজীরের নামে দুটি মামলা করতে যাচ্ছে দুদক

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৩১শে অক্টোবর দুপুরে মকবুল ইসলাম তার ছেলে সামছুল ইসলাম ও আলা উদ্দিনকে নিয়ে জমিতে কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন পরিকল্পনা অনুযায়ী হাঁসুয়া, দা’, কোদাল, রড ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে সামছুল ইসলাম গুরুতর আহত হলে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় বাদী হয়ে নিহতের স্ত্রী মেরিনা বেগম ১১ই নভেম্বর ক্ষেতলাল থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সোমবার দুপুরে আদালত এ রায় দেন।

এসি/  আই.কে.জে


কৃষক জয়পুরহাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250