বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ উদ্দিন চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী *** ধাক্কা খেল ব্রাজিল-আর্জেন্টিনা

অনেক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত, দাবি পুতিনের শীর্ষ সহযোগীর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ২২শে জুন ২০২৫

#

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। ছবি: এএফপি

বিশ্বের অনেক দেশ ইরানকে সরাসরি নিজেদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বলে দাবি করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। কোন কোন দেশ মধ্যপ্রাচ্যের দেশটিকে এ সহায়তা দিতে ইচ্ছুক, তা অবশ্য তিনি খোলাসা করেননি।

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ দাবি করেন মেদভেদেভ। খবর আল জাজিরার।

ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—এ তিন পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘ট্রাম্প আমেরিকাকে মধ্যপ্রাচ্যে আরেকটি নতুন যুদ্ধে ঠেলে দিয়েছেন। শান্তির বার্তা নিয়ে আসা ট্রাম্প এখন আমেরিকার জন্য আরেকটি যুদ্ধ শুরু করেছেন।’

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট আমেরিকার এ অভিযান কতটা কার্যকর হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, এ হামলা কোনো উল্লেখযোগ্য সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি।


ইরানে আমেরিকার হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250