বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫০ পূর্বাহ্ন, ১১ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

টিকটকার প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয়েছে। লায়লা আক্তার ফারহাদকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কুমিল্লায় তাকে গ্রেফতার  করা হয়। 

মঙ্গলবার (১১ই জুন) তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লা জেলা পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, ধর্ষণ মামলায় ডিবির একটি টিম তাকে  গ্রেফতার করেছে। তাকে বুধবার (১২ই জুন) ঢাকার আদালতে তোলা হবে।

এর আগে রোববার (৯ই জুন) প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা।

আরো পড়ুন: আজিজের ভাইদের জালিয়াতির ঘটনায় দুই দপ্তরে দুদকের চিঠি

মামলার বিবরণীতে বলা হয়, আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে লায়লার গত তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে মামুন লায়লাকে বিয়ে করবে এমন প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করে। মামুনের ঢাকায় থাকার মতো কোনো বাসা না থাকায় লায়লা তাকে বিশ্বাস করে নিজ বাসায় রাখে।

২০২২ সালের ৭ই জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় এসে থাকতে শুরু করেন। ওইদিন থেকে মামুন লায়লার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার শারীরিক সর্ম্পক স্থাপন করে। মামুন বাসায় থাকাকালে তার বাবা-মা মাঝেমধ্যেই সেখানে এসে অবস্থান করত। তবে মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে।

সর্বশেষ চলতি বছরের ১৪ই মার্চ আগের মতো বিয়ের প্রলোভন দেখিয়ে মামুন লায়লাকে আবার ধর্ষণ করে। পরে তাকে বিয়ের বিষয়ে বলা হলে সে লায়লার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।

এইচআ/ আই.কে.জে


গ্রেফতার প্রিন্স মামুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250