সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

গবেষকদের দাবি প্রেমে পড়লে বুদ্ধি কমে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

জীবনে একবার হলেও প্রেমে পড়ার অনুভূতি নিয়েছেন সবাই। এই অনুভূতি সবচেয়ে ভিন্ন। তবে নারীদের চেয়ে পুরুষরা নাকি বেশি প্রেমে পড়ে, এমনটিই বলছেন বিশেষজ্ঞরা। তবে প্রেমে পড়লে নাকি মানুষের বুদ্ধি কমে যায়? কথাটি কতটুকু সত্য?

নেদারল্যান্ডসের লেইডেন ইউনিভার্সিটির অধ্যাপকরা এ বিষয়ের সত্যতা যাচাইয়ে একটি গবেষণা পরিচালনা করেন। গবেষকদের মতে, সম্পর্কের প্রথম পর্যায়কে বলা হয় আবেগপূর্ণ প্রেম। এই পর্যায়টি দুজনের মধ্যে আকর্ষণের জন্য দায়ী।

বিজ্ঞানীদের মতে, প্রেমে পড়ার সময় মানুষ তাদের আবেগে তীব্র পরিবর্তন অনুভব করে, যা মনকে অপ্রতিরোধ্য আনন্দ ও উচ্ছ্বাসে পরিপূর্ণ করে তোলে। ফলে মানুষকে অনেক বেশি সুখী বোধ করেন।

আরো পড়ুন : জীবনে সিঙ্গেল হলে পাবেন যে সুবিধাগুলো

গবেষকরা ৪৩ জন যুবককে নিয়ে একটি পরীক্ষা চালান। যারা এক থেকে ৬ মাস ধরে প্রেম করছেন। অংশগ্রহণকারীরা ধাপে ধাপে বেশ কয়েকটি পরীক্ষা দেন। প্রতিবার পরীক্ষার আগে তাদের রোমান্টিক গান শুনিয়ে প্রিয়জনের কথা চিন্তা করতে বলা হয়েছিল।

অংশগ্রহণকারীদেরকে প্রেমময় মেজাজে রাখার আগে ও পরে বেশ কয়েকটি পরীক্ষা নেওয়া হয়। ফলাফল দেখে গবেষকরা বিস্মিত হয়ে যান। দেখা যায়, রোমান্টিক মেজাজে থাকাকালীন অংশগ্রহণকারীরা পরীক্ষায় আরও খারাপ ফলাফল করেছেন।

মজার বিষয় হলো, এই প্রভাব শুধু পুরুষদের ক্ষেত্রেই নয় নারীদের মধ্যেও দেখা গেছে। এ কারণেই গবেষকরা দাবি করেছেন, প্রেমে পড়লে আপনি সুখ অনুভব করবেন ঠিকই তবে বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে আগ্রহ ও কার্যকারিতা কমে যাবে। প্রেম প্রত্যেককে প্রভাবিত করে ও আমাদের ক্ষমতাকে একাধিক উপায়ে কমিয়ে দেয়।

গবেষকরা আরও বলছেন, একটি রোমান্টিক সম্পর্ক গড়ে ওঠার শুরু থেকেই আমরা প্রিয়জনের প্রতি বেশি মনোযোগী হয়ে উঠি। আর এ কারণে দৈনন্দিন কাজগুলোর পাশাপাশি কাজ বা পড়াশোনায় আমাদের মনোযোগ কমে যায়।

সূত্র: ব্রাইট সাইড

এস/কেবি

প্রেম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250