শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

লিবিয়ায় পৌঁছেছেন ২৮ বাংলাদেশি ডাক্তার-নার্স

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ত্রিপলিতে পৌঁছেছেন লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দ্বিতীয় পর্যায়ে নিয়োগকৃত ২৮ বাংলাদেশি ডাক্তার-নার্স।

মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

আরো পড়ুন: আজ শপথ নিবেন সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা

রাষ্ট্রদূত লিবিয়ায় নিয়োগপ্রাপ্ত সব ডাক্তার-নার্সকে স্বাগত জানান এবং তাদের দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান। এসময় রাষ্ট্রদূত আগত পেশাজীবীদের লিবিয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।

এছাড়া ভাষাগত দক্ষতাসহ অন্যান্য চ্যালেঞ্জ ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার জন্য তিনি তাদের অনুরোধ জানান।

এইচআ/ 

লিবিয়া ডাক্তার-নার্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250