শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী *** সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত *** অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দাবি, তথ্য প্রতিমন্ত্রীর বিবেচনার আশ্বাস *** আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি *** ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি *** হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই *** ইন্দিরার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কেন তাদের দূরত্ব তৈরি হয়েছিল *** আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে, কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৬

#

ছবি: দ্য ডনের সৌজন্যে

পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক।

দেশটির সংবাদপত্র ডন জানিয়েছে, লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম ২৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এই ঘটনায় আহত হয়েছেন ১৯ জন। জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির জানান, উদ্ধারকাজ শেষ হয়েছে।

এর আগে এলআরএইচ মুখপাত্র জানিয়েছিলেন, হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির ডনকে জানান, আল খায়ের স্কুলের ছাদ ধসে পড়ে শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিল।

তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, ঘটনার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ছিল। এদিকে স্কুলের ছাদ ধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি। তিনি এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।

পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250