বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

জাপানকে পেছনে ফেলে আগামী বছরের মধ্যে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতিতে পরিণত হবে ভারত। আজ বৃহস্পতিবার এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই পূর্বাভাসে এশিয়ার দেশ দুটির অর্থনীতির বিপরীতমুখী চিত্র উঠে এসেছে। এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আইএমএফ জানিয়েছে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ভিত্তিতে চলতি বছর জাপান বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রাখবে। তবে ৪ লাখ ৫২ হাজার কোটি ডলারের জিডিপি নিয়ে ২০২৭ সালে তাদের ছাড়িয়ে যাবে ভারত।

পূর্বাভাসে দেখানো হয়েছে, আগামী বছর জাপান পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে যাবে। এতে তারা যুক্তরাজ্যেরও পেছনে পড়বে। বর্তমানে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। এরপর আছে চীন ও জার্মানি।

বৈশ্বিক অর্থনীতির নানা প্রতিকূলতা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে ভারত শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করেছে। চলতি সপ্তাহে দেশটির প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ২০২৬ সালের জন্য ৭ শতাংশ নির্ধারণ করেছে আইএমএফ। অন্যদিকে, জাপান বয়স্ক জনসংখ্যা ও কাঠামোগত সমস্যায় জর্জরিত। যা এশিয়ার অর্থনৈতিক পরাশক্তির প্রবৃদ্ধি থমকে দিয়েছে।

বৃহস্পতিবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আইএমএফের আঞ্চলিক অর্থনৈতিক পূর্বাভাস প্রকাশ করেন সংস্থাটির এশিয়া বিষয়ক পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। তিনি বলেন, ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির ধাক্কা ভারত অত্যন্ত শক্তিশালী অবস্থান থেকে মোকাবিলা করেছে।

শ্রীনিবাসন আরও বলেন, ভারতের অর্থনীতির মৌলিক ভিত্তিগুলো বেশ মজবুত ছিল। তাদের প্রবৃদ্ধি বেশ শক্তিশালী। রাজস্ব ব্যবস্থাপনায় বিচক্ষণতার পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা রিজার্ভ করেছে। ফলে চলমান ধাক্কা তারা ভালোভাবে সামাল দিতে পেরেছে।

বিপরীতে, চলতি বছর জাপানের প্রবৃদ্ধি শূন্য দশমিক ৭ শতাংশে নেমে যাবে বলে ধারণা করা হচ্ছে। জ্বালানির দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির কারণে দেশটি চরমভাবে ক্ষতিগ্রস্ত। পরিস্থিতি সামাল দিতে ব্যাংক অব জাপান গত তিন দশকের মধ্যে সুদের হার সর্বোচ্চ পর্যায়ে উন্নিত করেছে।

ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250