শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

তাজিকিস্তানের মেহেরনিগরকে সঙ্গে নিয়ে হাবিবের ‘জাদু’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গানের শিরোনাম ‘জাদু’। এতে হাবিবের সঙ্গে একটি অংশে গাইবেন তাজিকিস্তানের গায়িকা মেহেরনিগর রুস্তম। আজ(২৫শে সেপ্টেম্বর) কোক স্টুডিও বাংলা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

গত মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) রাতে কোক স্টুডিও বাংলার ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয়েছে, ‘এই সিজনে গানের ম্যাজিক চলছেই। এরপর কে আসবে জাদু নিয়ে?’ এ ঘোষণায় ভক্তরা উচ্ছ্বাসে মেতেছেন। তবে কোক স্টুডিও আনুষ্ঠানিকভাবে শিল্পীর নাম প্রকাশ করেনি।

কোক স্টুডিও বাংলার একটি সূত্র জানিয়েছে, জাদু শিরোনামের গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ। ‘লাগাইয়া পিরিতের ডুরি, আলগা থাকি টানেরে, আমার বন্ধু মহা জাদু জানে’—এমন কথার গানটির কথা ও সুর বাউল শাহ খোয়াজ মিয়ার। এর আগে অনেক শিল্পী গেয়েছেন জনপ্রিয় এই গান। এবার বাউল শাহ খোয়াজ মিয়ার কথা ও সুরের জাদু শোনা যাবে কোক স্টুডিও বাংলার প্ল্যাটফর্মে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের সংগীতায়োজনও করেছেন হাবিব। জানা গেছে, জাদু গানের একটি অংশ তৈরি হয়েছে ফরাসি ভাষায়। সেই অংশটুকু গেয়েছেন তাজিকিস্তানের মেহেরনিগর রুস্তম।

জাদু কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান। টানা দুই সিজনের সাফল্যের পর ২০২৪ সালে পয়লা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয়েছিল তৃতীয় সিজনের প্রথম গান ‘তাঁতি’। ওই বছরের ৩রা মে আসে দ্বিতীয় গান ‘মা লো মা’। এরপর ২৫শে মে ওয়ারফেজ ব্যান্ডের ‘অবাক ভালোবাসা’ প্রকাশের পর থেমে গিয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম।

জে.এস/

হাবিব ওয়াহিদ কোক স্টুডিও বাংলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250