শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

একদিনে চুয়াডাঙ্গার তাপমাত্রা কমেছে সাড়ে ৪ ডিগ্রি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

পৌষের শেষে এসে সারাদেশে ফের জেঁকে বসেছে শীত। ডিসেম্বরের শেষে শীতের অনুভূতি অনেকটা কম থাকলেও জানুয়ারির শুরুতে বেড়েছে তীব্রতা। গত সপ্তাহের শেষ দিকে রংপুর বিভাগের সব জেলাসহ দেশের ১৩টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যায়। মাঝে শীতের তীব্রতা কিছুটা কম থাকলেও নতুন করে আবারও জেঁকে বসেছে শীত। এদিকে পৌষের শেষভাগে এসে শৈত্যপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গা।

বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) সকাল ছয়টায় এই জেলায় সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল বুধবার (৮ই জানুয়ারি) সকাল ৬টায় যা ১৪ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল।

আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহ, শীতে কাঁপবে সারাদেশ!

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

এদিকে ঠান্ডা বাতাসের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। তবে কাজের প্রয়োজনে যারা বের হচ্ছেন, তারাও ভোগান্তিতে পড়ছেন। বেশি বিড়ম্বনায় পড়েছেন খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষ। তাদের অনেকের পর্যাপ্ত গরম কাপড় নেই। কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের প্রকোপ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এই পরিস্থিতিতে শীতার্ত মানুষের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাড়ানোর দাবি জানিয়েছেন নিম্ন আয়ের মানুষেরা।

এসি/ আই.কে.জে/

তাপমাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250