শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহ, শীতে কাঁপবে সারাদেশ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এতে সারাদেশে শীত আরও জেঁকে বসতে পারে। 

বুধবার (৮ই জানুয়ারি) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

তিনি বলেন, বুধবার দেশের কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।আগামী দু-তিন দিন এমন কুয়াশা থাকতে পারে। রাজধানীতেও অন্তত দুই দিন এ অবস্থা থাকতে পারে। আকাশ কুয়াশায় ঢেকে থাকার জন্য শীতের অনুভূতি বেড়ে যাবে।’

তিনি জানান, আগামী রোববার থেকে তাপমাত্রা বেড়ে চলতি মাসের মাঝামাঝি সময় থেকে আবার তা কমতে পারে।

এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

ওআ/কেবি

শৈত্যপ্রবাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250