সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

নেই চাঁদাবাজি-সিন্ডিকেট, শিক্ষার্থীদের তদারকিতে কমছে নিত্যপণ্যের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাজধানীতে প্রতিদিনই কমছে কোনো না কোনো পণ্যের দাম। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বাজার তদারকি অব্যাহত থাকলে দাম আরও কমবে বলে আশা ক্রেতা-বিক্রেতাদের।

সোমবার (১২ই আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার ও হাতিরপুল কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বাজারে চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের যৌক্তিক দাম নিশ্চিত করতে তদারকি বাড়িয়েছেন শিক্ষার্থীরা। এর প্রভাবেই বাজারে কমতে শুরু করেছে পণ্যের দাম।

এতে সপ্তাহের ব্যবধানে ব্রয়লারের দাম কেজিতে নেমেছে ৩০ টাকা। পাল্লা দিয়ে কমেছে দেশি ও লেয়ারের দামও। কমতির দিকে প্রায় সব ধরনের সবজি। তবে, বাজারে সরবরাহ কমের কারণে বিভিন্ন মাছের দাম কেজিতে বেড়ে গেছে ২০ টাকা।

এক সপ্তাহ আগেও এক কেজি ব্রয়লার বিক্রি হয়েছে ১৮০-১৯০ টাকা। তবে আজকের (সোমবার) বাজারে সেটি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। কেজিতে ৫০ টাকা কমেছে দেশি ও লেয়ারের দাম। ডিমেও মিলেছে স্বস্তির আভাস।

ক্রেতাদের দাবি, শিক্ষার্থীরা নিয়মিত বাজার তদারকি করছে। এতে করে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করার সুযোগ পাচ্ছে না। এ তদারকি কার্যক্রম চলমান থাকলে নিত্যপণ্যের দাম নাগালে চলে আসবে। আর বিক্রেতারা বলছেন, উচ্চমূল্যে বিক্রি হওয়া আলু-পেঁয়াজসহ সবজির দামও কমছে প্রতিদিন।

তারা গণমাধ্যমকে জানান, বর্তমানে বাজারে প্রতি কেজি পটল ৪০ টাকা, করলা ৬০-৮০ টাকা, আলু ৫৫ টাকা, পেঁয়াজ ১০৫ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, বরবটি ৭০ টাকা ও কাঁচা মরিচ ১২০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। দামের উত্তাপ নেই ডাল, তেল ও চিনিসহ মুদিপণ্যের দোকানেও। এতে স্বস্তিতে আছেন সাধারণ ভোক্তারা।

ওআ/কেবি


নিত্যপণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250