শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

যুবসমাজ দেশে জীবন-জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না: জি এম কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৩ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবে ২৩ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান মৃতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে অবৈধ পথে মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ৫০ লাখ ভোটার তালিকাভুক্ত হচ্ছেন হালনাগাদে

বিবৃতিতে জিএম কাদের বলেন, ‘অবৈধ পথে ইউরোপ যেতে আমাদের সন্তানরা প্রাণ হারাচ্ছে, এর চেয়ে কষ্টের সংবাদ আর হতে পারে না। স্বাধীনতার ৫৪ বছরেও মানবপাচার রোধ সম্ভব হয়নি। এমন দুঃখজনক ঘটনায় প্রমাণ হয়, দেশে কর্মসংস্থানের অভাব কতটা প্রকট। যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না।’

অবৈধ মানবপাচারকারীদের বিরুদ্ধে কালবিলম্ব না করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জিএম কাদের।

এসি/কেবি

গোলাম মোহাম্মদ কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250