শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

৫০ লাখ ভোটার তালিকাভুক্ত হচ্ছেন হালনাগাদে

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫

#

নির্বাচন কমিশন (ইসি) বাদ পড়া ও নতুন ভোটারযোগ্য ব্যক্তি মিলিয়ে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জনের তথ্য সংগ্রহ করেছে। ইসির বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ফলে তারা তালিকাভুক্ত হচ্ছেন। নিবন্ধনপ্রক্রিয়া শেষে তারা ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। 

অন্যদিকে হালনাগাদ কার্যক্রমে ১৫ লাখ ২৩ হাজার মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে।

মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

গত ২০শে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। সোমবার (৩রা ফেব্রুয়ারি) তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। 

মঙ্গলবার হালনাগাদ কার্যক্রমের সংগৃহীত প্রাথমিক তথ্য নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সচিব। তিনি জানান, এই সংখ্যা চূড়ান্ত নয়। এটি আরও বাড়তে পারে।

আখতার আহমেদ বলেন, আগামী ১১ই এপ্রিল পর্যন্ত ভোটার নিবন্ধনের কাজ চলবে। ভোটার হওয়ার যোগ্য যাদের তথ্য সংগ্রহ করা হয়নি বা এখনো বাদ পড়ে আছেন, তারা এ সময়ের মধ্যে নিবন্ধিত হতে পারবেন। 

এর বাইরেও যে কোনো সময় ভোটার হওয়ার যোগ্য যে কোনো ব্যক্তির অনলাইনে আবেদন করে ভোটার হওয়ার সুযোগ রয়েছে।

হা.শা/কেবি


নির্বাচন কমিশন (ইসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250