শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জনগণই বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, জনগণই বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এবার যা-ই হয়েছে, আগামী নির্বাচনে বিএনপি আরো ভালো ফলাফল করবে। 

আজ শুক্রবার (১৩ই ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। 

নজরুল ইসলাম বলেন, ‘আজ বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন। যে ফলাফল দেখছি, তাতে আমরা দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ের তথ্য পাচ্ছি। আমরা মনে করি, এর মাধ্যমে আগামী পাঁচ বছর জনগণ আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত হয়েছি।’

জামায়াতের ভোট জালিয়াতির অভিযোগ ও আন্দোলনের হুঁশিয়ারির বিষয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘তাদের মনে কষ্টে আছে, তারা বলতেই পারে। তবে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করলে তা প্রমাণের দায়িত্বও তাদের ওপরই বর্তায়।'

তিনি বলেন, ‘যদি সত্যিই সেরকম কিছু ঘটে থাকে, তা প্রমাণ করতে পারলে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, সেটা তাদের ব্যাপার। আমাদের বিরুদ্ধে তো তারা অভিযোগ করে নেই।’

জে.এস/

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250