মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ

ভিয়েতনাম থেকে ১ লাখ টন চাল কিনবে সরকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভারত, পাকিস্তান ও মিয়ানমারের পর এবার ভিয়েতনাম থেকে জি টু জি পদ্ধতিতে ৫৭৮ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১ লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৮শে জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ভিয়েতনাম থেকে জি টু জি পর্যায়ে ১ লাখ টন আতপ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ভিয়েতনামের ‘ভিয়েতনাম সাউদার্ন ফুড করপোরেশেন’ থেকে প্রতি টন ৪৭৪.২৫ মার্কিন ডলার দরে এ চাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৫৭৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে বৈঠকে রোজায় নিত্যপণ্যের মজুত নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রোজায় যেন ঘাটতি না হয় সেজন্য চাল ও গমের মজুত নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, চলতি মাসে ভারত ও পাকিস্তান থেকে ৫০ হাজার টন করে এক লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ভারত থেকে আমদানি করা প্রতি কেজি চালের দর ছিল ৫৬ টাকা এবং পাকিস্তান থেকে আমদানিতব্য চালের দর ছিল প্রতি কেজি প্রায় ৬০ টাকা।

ওআ/কেবি


চাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250