বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কড়াইল-সাততলা-ভাসানটেক বস্তির পুনর্বাসনে ২০তলা ভবন হবে: মীর শাহে আলম *** নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ: রাষ্ট্রপতি *** নেপাল-তিব্বতে আকস্মিক ভয়াবহ বন্যায় নিহত ২৭০ ছাড়াল *** ভারতে খাবারের থালায় ‘সিংহম’-এর হানা—কে এই তুকারাম মুন্ধে *** নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০, কোন দেশের কতজন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ত্রাণসামগ্রী প্যাকেজিংয়ের কাজে যোগ দিয়েছেন ফুডপ্যান্ডার রাইডাররা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৪

#

বন্যাপীড়িত মানুষকে সহযোগিতা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে ত্রাণসামগ্রীর প্যাকেজিং এবং সেগুলো ট্রাকে তোলার কাজে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করেছেন ফুডপ্যান্ডার রাইডাররা। 

রাইডারদের সাথে কথা বলে জানা যায়, বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা স্বেচ্ছাসেবী হিসেবে এই মানবিক কাজে যুক্ত হয়েছেন। রাইডার হিসেবে কর্মরতদের অধিকাংশই শিক্ষার্থী। তাদের অনেক সহপাঠীও এ কাজে অংশ নিয়েছেন। অন্যান্য তরুণদের মতো তারাও এ কাজকে সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করেন। 

আরো পড়ুন : গুমবিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ

উল্লেখ্য, দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। নগদ অর্থ এবং ত্রাণসামগ্রী দান করতে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ত্রাণসামগ্রী সংগ্রহ কার্যক্রমের পাশাপাশি প্যাকেজিংয়েও অংশ নিচ্ছেন শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ।

এস/কেবি

ফুডপ্যান্ডা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250