বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

জন আব্রাহাম জুতা পরিয়ে দিলেন ভক্তের পায়ে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৮ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

অক্ষয় কেদারি জন আব্রাহামের একজন ভক্ত। এ ভক্তের জন্মদিন উপলক্ষে রাইডিং শো উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি ভক্তের আনা কেক কাটেন জন। প্রিয় অভিনেতার এমন আন্তরিকতা দেখে প্রশংসা করছেন নেটিজেনরা।

এক যুবক দাঁড়িয়ে আছেন আর বলিউড অভিনেতা জন আব্রাহাম তার পায়ে জুতা পরিয়ে দিচ্ছেন। মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়; যা এখন অন্তর্জালে ভাইরাল।

আরো পড়ুন: অর্ধনগ্ন হয়ে এলো চুলে হোটেল থেকে বের হলেন অভিনেত্রী

ভিডিওটি পোস্ট করা হয়েছে অক্ষয় কেদারি নামে একটি আইডি থেকে। ভিডিওতে যে যুবককে জন জুতা পরিয়ে দিচ্ছেন, এক্স আইডিটি মূলত তারই। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘জন আব্রাহাম স্যার, আমার জন্মদিন উপলক্ষে ইতালিয়ান রাইডিং শো আমাকে উপহার দিয়েছেন। প্রিমিয়াম এ জুতার মূল্য ২২ হাজার ৫০০ রুপি। ধন্যবাদ স্যার।’

বর্তমানে চারটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত জন। দুটো তার প্রযোজিত, বাকি দুই সিনেমায় অভিনয় করছেন এই অভিনেতা।

এসি/ আই.কে.জে/ 

 

জন আব্রাহাম অক্ষয় কেদারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250