বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

অর্ধনগ্ন হয়ে এলো চুলে হোটেল থেকে বের হলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪০ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি অর্ধনগ্ন অবস্থায় এলোমেলো চুলে চোখেমুখে চাপা কান্নার অভিব্যক্তি নিয়ে হোটেল থেকে বের হতে দেখা গিয়েছে মার্কিন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী ব্রিটনি স্পিয়ার্সকে।। অভিনেত্রীর পরনে ছিল অন্তর্বাস। উন্মুক্ত শরীরে একটি চাদর কোনোরকমে জড়ানো ছিল। আর বুকে চেপে রেখেছেন একটি বালিশ।

ব্রিটনির এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিনেত্রীর এমন অবস্থা দেখে হতবাক ভক্ত-অনুরাগীরা।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে হতে জানা যায়, প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হোটেল থেকে অর্ধনগ্ন অবস্থায় এভাবে বের হন ব্রিটনি। এদিকে গণমাধ্যমকে বিষয়টি জানানোর জন্য নিজের মাকে দোষারোপ করেছেন তিনি।

শুধু তাই নয়, নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন ব্রিটনি। ক্যাপশনে লিখেছেন— আমি জানি না বিষয়টি আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার প্রয়োজনীয়তা। আমি একজন নারী এবং আমার পিরিয়ড চলছে।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি লেখেন, গত রাতে আমার গোড়ালিতে মোচড় লেগেছিল, প্রমাণ রাখার জন্য এটি দেখাচ্ছি। এটা খুব খারাপ। বসার ঘরে বোকারমতো লাফানোর সময়ে পড়ে যাই, তারপর এটা ঘটে।

অভিনেত্রী আরো লিখেছেন, বেআইনিভাবে প্যারামেডিকদের একটি টিম আমার দরজায় আসে। এর আগে তারা কখনো আমার দরজায় আসেনি। আমি মনে করি, হেনস্তার শিকার হয়েছি। আমি বোস্টন যাচ্ছি।

আরো পড়ুন: বাস কন্ডাক্টর থেকে জনপ্রিয় অভিনেতা, রজনীকান্তের জীবনী এবার রুপালি পর্দায়

শুক্রবার (৩রা মে) ব্রিটনি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, ব্রিটনির ডান পায়ের গোড়ালি মচকে গেছে।

ভিডিওর ক্যাপশনে নিজের মাকে দোষারোপ করে ব্রিটনি লেখেন, আমি জানি, মা জড়িত ছিলেন। আমি তার সঙ্গে গত ৬ মাস ধরে কথা বলি না। এ ঘটনার পর এবং খবর প্রকাশের আগে মা ফোন করেছিলেন। আমি তাকে সহ্য করতে পারি না। সত্যি বলছি, এটা বলতে আমি পরোয়া করি না।

সূত্র : পেজ সিক্স ডটকম

এসি/ আই.কে.জে/ 

 


অভিনেত্রী অর্ধনগ্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250