মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী *** ধাক্কা খেল ব্রাজিল-আর্জেন্টিনা *** ‘শান্তি আলোচনার’ মধ্যেও ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল *** জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ৯০ টাকা *** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে জিজ্ঞাসাবাদে ৫ দিন রিমান্ড চাইবে ডিবি

‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চেষ্টা করলেই ইরানে হামলা’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৮ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চেষ্টা করলেই ইরানে হামলা করবেন বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর টাইমস অব ইসরায়েলের।

আজ বুধবার (২৫শে জুন) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, তেহরান যদি আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে তাহলে ওয়াশিংটন ইরানে হামলা করবে কিনা জানতে চাইলে জবাবে ট্রাম্প বলেন, 'অবশ্যই'।

ট্রাম্প আরও বলেন, 'তারা এখন আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করবে। তারা ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে।'

ট্রাম্প বলেন, 'তারা (ইরান) পরমাণু বোমা বানাতে পারবে না। তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না।

এদিকে নেদারল্যান্ডের দ্য হেগে চলমান ন্যাটো সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরমাণুকেন্দ্রে আমেরিকার হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় পরমাণু বোমা হামলার সঙ্গে তুলনা করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'সেই হামলার ফলে যুদ্ধ থেমেছিল। আমি হিরোশিমা-নাগাসাকির উদাহরণ দিতে চাই না। কিন্তু, ঘটনা একই। এর মাধ্যমেই যুদ্ধ থেমেছিল।'

আরএইচ/

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ইসরায়েলি হামলা ইরানে আমেরিকার হামলা তেহরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250