শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি

যুক্তরাষ্ট্রে স্ট্যাম্প স্কলারশিপ, আজই আবেদন করুন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মায়ামি বিশ্ববিদ্যালয়। এটি ১৮০৯ সালে প্রতিষ্ঠিত হয়। লিবারেল আর্টস এবং বিজ্ঞানের জন্য মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত। ‘স্ট্যাম্প স্কলারশিপ’–এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এই স্কলারশিপ পাবেন। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে আগামীকাল ১লা নভেম্বরের মধ্য।

সুযোগ–সুবিধা—

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে, আবাসন খরচ প্রদান করবে, ল্যাপটপ প্রদান করবে।

১২ হাজার ডলারের একটি উপবৃত্তি পাবেন কেউ  ‘স্ট্যাম্প স্কলারশিপ’ পেলে। (১ ডলার সমান ১১৯ টাকা ৫১ পয়সা ধরে ১২ হাজার ডলার সমান ১৪ লাখ ৩৪ হাজার ৯৬ টাকা হয়);

স্বাস্থ্যবিমা প্রদান করবে;

শিক্ষার্থীরা গবেষণাসহ অন্য ক্ষেত্রের জন্য বিভিন্ন ধরনের ভাতা পাবেন।

আবেদনের যোগ্যতা-

মায়ামি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে;

এসিটি ও এসএটি স্কোর জমা দিতে হবে;

আরও পড়ুন: শিক্ষাখাতে শৃঙ্খলা ফেরাতে চেষ্টা করছে সরকার : শিক্ষা উপদেষ্টা

ইংরেজি দক্ষতার সনদ দেখাতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ অথবা টোয়েফল আইবিটিতে কমপক্ষে ৮০ পেতে হবে;

উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল থাকতে হবে;

আবেদনকারীদের অবশ্যই মায়ামি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ভর্তি নিশ্চিত করতে হবে।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে হবে।

এসি/ আই.কে.জে/

স্কলারশিপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250