রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে? *** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব

ব্যবহার নিরুৎসাহিত করতে বাড়বে তামাকজাত দ্রব্যের মূল্য : পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৩৩ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, তামাক একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এবং এর ব্যবহার হ্রাস করা জরুরি, তাই এর ব্যবহার নিয়ন্ত্রণ এবং তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তামাকজাত দ্রব্যের মূল্যবৃদ্ধির উদ্যোগ নেয়া হবে। এর ব্যবহার নিরুৎসাহিত করতে তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত করারোপ করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। 

রোববার (২৪শে মার্চ) পার্লামেন্ট ক্লাবে তামাকমুক্ত বাংলাদেশ প্লাটফর্ম আয়োজিত এক বৈঠকে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। 

পরিবেশমন্ত্রী আরও বলেন, আমাদের সমাজে তামাকের প্রভাব কমাতে হবে এবং তামাকমুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এ বিষয়ে নেয়া সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বেসরকারি সংস্থাসহ সকল স্তরের জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। 

আরও পড়ুন: নতুন প্রজন্মের কাছে বীর মুক্তিযোদ্ধাদের গল্প পৌঁছে দিতে হবে : ভূমিমন্ত্রী

সভায় সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য দীপংকর তালুকদার, সংসদ সদস্য তানভীর শাকিল জয় জয় সহ বিশেষজ্ঞ এবং সংগঠনটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সকলে তামাক নিয়ন্ত্রণের ওপর তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।

এসকে/ এএম/

পরিবেশমন্ত্রী তামাকজাত দ্রব্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250