শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

এবার যেখানে পাওয়া যাচ্ছে ৬০০ টাকায় গরুর মাংস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

চলতি রমজান মাসে সরকারের বেঁধে দেওয়া ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রয় করছে খুলনা ব্লাড ব্যাংক নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রথম দিনেই গরুর মাংস কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে।

শুক্রবার (২২শে মার্চ) সকাল ৮টায় মহানগরীর শিববাড়ি মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

খুলনা ব্লাড ব্যাংকের সভাপতি সবুজ গণমাধ্যমকে বলেন, মানুষের পাশে থাকতেই ব্লাড ব্যাংকের জন্ম। বাজারে সিন্ডিকেটের মাধ্যমে গরুর মাংসের দাম এত বৃদ্ধি পেয়েছে যে তা সাধারণ মানুষের নাগালের বাইরে। দেশের বিভিন্ন স্থানে গরুর মাংসের দাম সাধারণের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে রেখে বিক্রি করছেন অনেকে। তাই দেখে আমরাও খুলনাতে এ ধরনের উদ্যোগ নিয়েছি। মাহে রমজানের বাকি দিনগুলোতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। ব্যবসায়ীরা ইচ্ছা করলেই ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যে গরুর মাংস বিক্রি করতে পারেন।

এদিকে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস কিনতে পেরে স্বল্প ও নিম্ন আয়ের মানুষদের স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে।

ওআ/

গরুর মাংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250