সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির *** ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান *** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

এক সপ্তাহ পরেই বাজারে আসছে দিনাজপুরের বেদানা লিচু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১৯শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাজারে উঠতে শুরু করেছে লিচু। গ্রীষ্মকালীন এ রসালো ফল খুব কম সময়ের জন্য আসে। তবে সারাদেশে স্বাদে ও রসে এগিয়ে দিনাজপুরের লিচু। টুকটুকে লাল রঙ আর রসালো স্বাদের জন্য দিনাজপুরের লিচুর কদর সর্বত্র। এর মধ্যে বেদানা লিচুর চাহিদা সব থেকে বশি। মৌসুম এলেই এই লিচুর জন্য অপেক্ষায় থাকেন সবাই। 

জানা গেছে, ৭ থেকে ১০ দিন পরে বাজারে আসবে দিনাজপুরের লিচু। গাছে গাছে সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে লালচে গোলাপি ও সুবজ রঙের লিচু। তবে এখনো অতিরিক্ত তাপদাহে গাছেই লিচু নষ্ট হাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। কৃষি অফিসের পরামর্শে বাগানে গাছের গোড়ায় পানি ও লিচুর গাছে ছিটানো হচ্ছে কীটনাশক।

দিনাজপুর চাল ও লিচুর জন্য বিখ্যাত। লিচুর রাজ্য হিসেবে দিনাজপুরের আলাদা সুনাম রয়েছে। ১৩টি উপজেলাতেই কম-বেশি লিচুর আবাদ হয়। সবচেয়ে বেশি চাষ হয় সদর উপজেলার মাসিমপুর, উলিপুর, আউলিয়াপুর, মহব্বতপুর, বিরলের মাধববাটি, করলা, রবিপুর, রাজারামপুর, মহেশপুর, বটহাট এবং চিরিরবন্দর-খানসামা উপজেলায়। মূলত লিচু চাষের জন্য উপযোগী এ অঞ্চলে লিচু চাষে কৃষকের আগ্রহও দিন দিন বাড়ছে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর দিনাজপুরে লিচু চাষে জমির পরিমাণ প্রায় পাঁচ হাজার ৪৮৯ হেক্টর। জেলায় লিচু বাগানের সংখ্যা চার হাজারের বেশি। প্রায় ১৩ উপজেলায় লিচু চাষ হলেও সদর, বিরল ও চিরিরবন্দর উপজেলায় লিচুর চাষ বেশি।

আরো পড়ুন : দিঘিতে এক মণ কোরাল মাছ!

সদর উপজেলার জয়দেবপুর গ্রামের লিচুচাষি ইয়াকুব আলী গণমাধ্যমকে বলেন, আমার দুটি বাগানে শতাধিক লিচু গাছ আছে। প্রতেকটি গাছে লিচুর ফলন মোটামুটি গতবছরের তুলনায় ভালো হয়েছে। ১৫ থেকে ২০ দিনের মধ্যে বাজরে তুলতে পারব। আশা করছি এবার লিচুর দাম ভালো পাব।

চিরিরবন্দর উপজেলার গলাহার গ্রামের কৃষক দিপক রায় গণমাধ্যমকে বলেন, লিচুর ফলন ভালো হয়েছে। গতবার লিচু বিক্রির আগে তাপমাত্র বেশি থাকায় অনেক লিচু গাছে নষ্ট হয়ে গেছে। এবার কৃষি অফিসের পরামর্শে আগে থেকে লিচু গাছের গোড়ায় পানি ও লিচুর গায়ে পানি স্প্রে করছি। এখন পর্যন্ত ভালো আছে। আর সপ্তাহ খানেক পরে বাজারে তুলতে শুরু করব। শেষ পর্যন্ত যদি লিচু ভালো থাকে তাহলে আশা করছি গতবারের ক্ষতি পুষিয়ে নিতে পারব।

একই এলাকার আরেক লিচুচাষি বীনয় মহন্ত গণমাধ্যমকে বলেন, আমার বাগানে লিচুতে রং চলে আসছে। সামনের সপ্তাহে লিচু বাজারে বিক্রি করতে পারব। অতিরিক্ত গরমের কারণে লিচু ফেটে যেতে পারে। এখন লিচুর গাছে পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছি।

চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহারা সুলতানা গণমাধ্যমকে বলেন, দিনাজপুরের লিচু বাজারে আসে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে। জেলার ১৩টি উপজেলায় লিচুর চাষ হলেও চিরিরবন্দর বিরল ও সদর উপজেলায় সবচেয় বেশি লিুচ চাষ হয়। এ উপজেলায় প্রায় ৪৭৫ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। আগাম জাতের লিচুর হিসেবে বাজারে আসবে মাদ্রাজি ও বোম্বাই তারপরে আসবে বেদানা, চায়না থ্রি ও কাঠালি। জেলায় তাপপ্রবাহ বেশি থাকায় লিচু গুটির ক্ষতি হয়েছে। লিচু যেন গাছে নষ্ট না হয় সেজন্য মাঠ পার্যায়ে কৃষকদের গাছের গোড়ায় ও লিচুর গাছে বেশি বেশি পানি স্প্রে করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

এস/ আই.কে.জে/

কৃষি লিচু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250