মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো

দিঘিতে এক মণ কোরাল মাছ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ১৭ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দিঘিতে ধরা পড়েছে এক মণ ওজনের তিনটি বিশাল আকৃতির কোরাল মাছ। মাছগুলো তাৎক্ষণিক ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়। বড় মাছটি ২০ কেজি আর বাকি দুইটা মাছসহ তিনটি মাছের ওজন মোট ৪০ কেজি হয়েছে।

শুক্রবার (১৭ই মে) সকালে চর ঈশ্বর ইউনিয়নের কমলার দিঘিতে জাল ফেললে কোরালগুলো উঠে আসে। কমলার দিঘিটি চর ঈশ্বর ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণে। 

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে চর ঈশ্বর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আজাদ অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে দিঘিতে জাল ফেলেন। জাল ফেলার খবরে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিষ চাকমা।


প্রথমবার জাল ফেললে মাছগুলো জাল কেটে বের হয়ে যায়। ফের আবার জাল ফেললে একসঙ্গে তিনটি বিশাল আকৃতির কোরাল মাছ ধরা পড়ে। মাছগুলো রিপন বেপারী এক হাজার টাকা কেজি দরে ৪০ হাজার টাকায় কিনে নেন। এসময় কোরাল মাছ দেখতে উৎসুক জনতা ভিড় জমান।


চর ঈশ্বর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামরুল ইসলাম মহব্বত গণমাধ্যমকে বলেন, কমলার দিঘিটি আমাদের ইউনিয়ন পরিষদের অধীনে আছে। সকালে দুইবার জাল ফেলে তিনটি এক মণ ওজনের কোরাল মাছ পাওয়া যায়। মাছগুলো এক হাজার টাকা কেজি দরে ৪০ হাজার টাকায় কিনে নেন রিপন বেপারী।

চর ঈশ্বর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আজাদ গণমাধ্যমকে বলেন, দিঘির পানি কমে আসলে প্রতিবছর এভাবে জাল ফেলে মাছ ধরা হয়। মাছ বিক্রি করে সে টাকা ইউনিয়ন পরিষদের কোষাগারে জমা রাখা হয়। বিশাল আকৃতির মাছ হওয়ায় ভালো দাম পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিষ চাকমা গণমাধ্যমকে বলেন, আমরা জানি সাগরে বড় বড় কোরাল পাওয়া যায়। পুকুরে যে বিশাল কোরাল মাছ হয় তা আমি আজকেই প্রথম দেখলাম। মাছগুলো দেখলে যে কারো মন ভরে যাবে।

এইচআ/ 

কোরাল মাছ দিঘি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250