মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ

কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না: বাঁধন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের উদ্যোগে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের’ (এনপিএ) আত্মপ্রকাশ হয়েছে। নতুন এই প্ল্যাটফর্মের ৩ জন মুখপাত্র ও ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা করা হয়েছে। তিন মুখপাত্র হলেন—ফেরদৌস আরা রুমী, মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান) ও নাজিফা জান্নাত।

অনেকেই মনে করছেন নতুন এই রাজনৈতিক দলে যোগ দিতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কিন্তু এই দাবিকে নাকচ করে দিলেন ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত অভিনেত্রী। বাঁধন বললেন, ‘যে খবর শোনা যাচ্ছে তা সঠিক নয়। আমার রাজনীতিতে আসার কোনো ইচ্ছে নেই।’

সম্প্রতি আত্মপ্রকাশ করা দলের নেতা কর্মীদের সঙ্গে আজমেরী হক বাঁধনের ছবি দেখা যায়। সেই ছবি থেকেই অনেকেই ধারণা করছিলেন হয়তো বাঁধন এবার রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন না।  বাঁধনের ভাষ্য, ‘যারা নতুন রাজনৈতিক দলের সঙ্গে আছেন তারা খুবই ভালো। তাদের অনেকের সঙ্গেই আমার পরিচয় রয়েছে। সেই সূত্রে তাদের সঙ্গে দেখা করা। তার মানে এই নয় যে আমি দলে যোগ দিচ্ছি।’

সম্প্রতি রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা দ্য ডিফিকাল্ট ব্রাইড-এর কাজ শেষ করেছেন বাঁধন। এছাড়া রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত মাস্টার রটারড্যাম উৎসবে বিগ স্ক্রিন কমপিটিশন বিভাগে জায়গা পেয়েছে। তবে দ্য ডিফিকাল্ট ব্রাইড আরও বড় কোনো উৎসবে যাবে বলে মনে করছেন বাঁধন। বললেন, ‘আমার পর্যবেক্ষণ বলছে, এটা রেহানা মরিয়ম নূর-এর চেয়েও বড় উৎসবে যাবে। সিনেমাটি নিয়ে আমি খুবই সন্তুষ্ট।’

বাঁধন এখন তানিম নূরের বনলতা এক্সপ্রেস-এর শুটিং করছেন, এটা আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে।

জে.এস/

বাঁধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250