শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

সাবেক এমপি দবিরুল গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও-২ আসনের (বালিয়াডাংগী, হরিপুর, রাণীশংকৈল) সাতবারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২রা অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার রামনাথ বাজারের আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, বালিয়াডাঙ্গী থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তিনি প্রধান আসামি।

দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ‘আত্মগোপনে’ ছিলেন দবিরুল ইসলাম। এরপর অভিযান চালিয়ে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন : আরও এক হত্যা মামলায় গ্রেফতার আনিসুল হক

উল্লেখ্য, গত ৩রা সেপ্টেম্বর ১০ কোটি টাকার চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে ঠাকুরগাঁওয়ের বিচারিক হাকিম রহিমা খাতুনের আদালতে একটি মামলা দায়ের করেন ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু। এই মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য জেলার বালিয়াডাঙ্গী থানার ওসিকে নির্দেশ দেন আদালত। এই মামলার ২৮ জনের মধ্যে ১ নম্বর আসামি করা হয় সাবেক এই এমপিকে।

এদিকে গত ২৫শে সেপ্টেম্বর শিক্ষার্থী মাহাবুব আলম হত্যার ঘটনায় ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতে একটি মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর বাবা আব্দুল জব্বার। আদালত মামলাটি তদন্ত করে বালিয়াডাঙ্গী থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এই মামলার ৩৮ জনের মধ্যে ১ নম্বর আসামি করা হয় সাবেক এমপি দবিরুল ইসলামকে। 

এ ছাড়া ৫ই আগস্ট ঠাকুরগাঁও সদরের পৌর শহরের ছিট চিলারং এলাকায় সাবেক কমিশনার একরামুদ্দৌলার বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে চারজন নিহত হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তিনিও আসামি। 

এস/কেবি 

দবিরুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250