শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

লুকোচুরি প্রেম আর নয়, কী ইঙ্গিত দিলেন জাহ্নবী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৮ পূর্বাহ্ন, ২৪শে জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর আবারও আলোচনায় তার ব্যক্তিগত জীবন নিয়ে। দীর্ঘদিন ধরেই তার নাম শিখর পাহাড়িয়ার সঙ্গে জড়িয়ে আসছে। যদিও দুজনের কেউই এখনো প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি, তবু বিভিন্ন সময়ের নানা ইঙ্গিত ও উপস্থিতি তাদের সম্পর্কের গুঞ্জনকে আরও জোরালো করেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাহ্নবীর একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে তাকে গোলাপি রঙের নাইট স্যুটের ওপর ধূসর রঙের একটি জ্যাকেট পরা অবস্থায় দেখা যায়। তবে পোশাকের চেয়ে বেশি নজর কেড়েছে তার টি-শার্টে লেখা একটি বার্তা। সেখানে লেখা ছিল, ‘ইফ আই লস্ট, প্লিজ রিটার্ন টু শিখর পাহাড়িয়া’—বাংলায় যার অর্থ, ‘যদি আমি হারিয়ে যাই, তাহলে আমাকে শিখর পাহাড়িয়ার কাছে ফিরিয়ে দিও।’

ছবিটি প্রকাশ্যে আসার পর নেট–দুনিয়ায় শুরু হয় নানা আলোচনা। একজন মন্তব্য করেন, ‘কী দারুণ কিউট!’ আরেকজন লেখেন, ‘ভালোবাসা হলে এমনই হওয়া উচিত।’ কেউ আবার লিখেছেন, ‘ভালোবাসা লুকিয়ে রাখা যায় না।’ অনেকেই তাদের ‘রিলেশনশিপ গোলস’ বলেও অভিহিত করেছেন।

এর আগেও জাহ্নবীকে গলায় শিখরের নাম লেখা লকেট পরতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শিখর প্রায়ই জাহ্নবীর ছবি শেয়ার করেন এবং তার কাজের প্রশংসা করেন। গত বছর কান চলচ্চিত্র উৎসবে ‘হোমবাউন্ড’ ছবির প্রিমিয়ারেও জাহ্নবীর সঙ্গে দেখা গিয়েছিল তাকে।

কে এই শিখর পাহাড়িয়া

শিখর পাহাড়িয়া মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি। তিনি পেশায় একজন পোলো খেলোয়াড় ও ব্যবসায়ী। বলিউডের বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরেই জাহ্নবী ও শিখরের সম্পর্ক নিয়ে আলোচনা রয়েছে। ‘কফি উইথ করণ ৭’ অনুষ্ঠানে জাহ্নবীর কিছু বক্তব্য থেকেও সেই সম্পর্কের ইঙ্গিত পাওয়া গিয়েছিল বলে দাবি করা হয়।

সম্প্রতি তাদের বিয়ে নিয়েও নানা জল্পনা ছড়িয়েছে। তবে জাহ্নবীর বাবা বনি কাপুর এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।

পেশাগত জীবন

কাজের ক্ষেত্রে জাহ্নবীকে সর্বশেষ দেখা গেছে ‘পেড্ডি’ ছবিতে। রাম চরণের সঙ্গে অভিনীত এই স্পোর্টস অ্যাকশনধর্মী ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। যদিও ছবিতে তার চরিত্রের উপস্থাপনা নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছিল। পরে নির্মাতারা কয়েকটি দৃশ্য সম্পাদনা করে পরিবর্তন আনেন।

জাহ্নবী কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250