মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

প্রথমবার ব্রিটেনে গাইবেন ঐশী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ২৬শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ব্রিটেনে কোনো কনসার্টে গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘ফোক কনসার্ট’-এ গান গাইবেন তিনি। গতকাল রোববার রাতে ঐশী এক্সপ্রেস টিম নিয়ে ব্রিটেনের উদ্দেশে রওনা হয়েছেন। ঐশী জানান, ২৭শে মে লন্ডনে এবং ২রা জুন বার্মিংহামে ফোক কনসার্টে সংগীত পরিবেশন করবেন তিনি। শো শেষে আগামী ৪ঠা জুন দেশে ফিরবেন।

এ প্রসঙ্গে ঐশী বলেন, ‘ব্রিটেনে আমার গানের অনেক ভক্ত রয়েছেন। আরও আগেই সেখানে গাইতে যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যাটে-বলে হয়নি। এবারই প্রথম যাওয়া হচ্ছে। আমার সঙ্গে পুরো টিম যাচ্ছে। শোটা যেহেতু ফোক গানের; তাই ফোক গান, লোকগান গাওয়ার পাশাপাশি নিজের কিছু গান গাইব। সেখানে যেহেতু অনেক সিলেটি ভাইবোন রয়েছেন; তাদের অনুরোধেও গাইব কিছু গান। দেশে ফিরে ঈদের অনুষ্ঠানে অংশ নেব। আশা করছি, সবার মন জয় করতে পারব।’

দেশে ফিরে ঈদের পর আগামী ৯ই জুন টাঙ্গাইলের মধুপুরের মধুপুর শহীদ স্মৃতি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ঐশী।

সম্প্রতি সৌদি আরবের জেদ্দাতে ‘ইয়োর পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঐশী। তিনি জানান, ‘সৌদি আরবের জেদ্দার অনুষ্ঠানটি আমার জীবনের বড় অর্জন। এ আয়োজনে বিভিন্ন দেশের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বাংলাদেশি সংগীতশিল্পী হিসেবে সেখানে নিমন্ত্রণ পাওয়া এবং গানে গানে দর্শকদের আনন্দ দিতে পারাটা আমার জন্য বড় পাওয়া।’

উল্লেখ্য, দেশের বাইরে গান গাইতে ঐশী প্রথম কাতারে যান। এরপর অস্ট্রেলিয়া, ওমান, সৌদি আরব ও ভারতে গিয়েছেন গান গাইতে।

এইচ.এস/

সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250