রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী *** রংপুরে ৪ খুন: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি *** আওয়ামী লীগ সদস্যসহ এফসিসির অনুষ্ঠান দিল্লি পুলিশের অনুমতি না মেলায় বাতিল *** মন্ত্রীদের মধ্যে জেলার দায়িত্ব ভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জামায়াতের ১১ এমপির রিট

‘আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৩ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান মনে করছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল। তিনি বলেন, অনেকে মনে করছেন, বিএনপি জিতে যাবে এবং এটি নিশ্চিতভাবেই দলের পক্ষে বড় প্রভাব তৈরি করতে পারে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এ নিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, তবে এই সম্ভাবনার কিছু ঝুঁকিও আছে। বিএনপির প্রায় নিশ্চিত জয়ের ধারণা তৈরি হলে প্রশাসন, পুলিশ ও মিডিয়া সবাই এলাইন বা একীভূত হয়ে যেতে পারে।

তিনি বলেন, যারা নির্বাচন পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত তাদের এ ধরনের পদক্ষেপ অগ্রহণযোগ্য, কারণ তারা প্রজাতন্ত্রের কর্মচারী এবং ন্যায়বিচারের সঙ্গে কাজ করতে হবে। তবে কিছু প্রাইভেট মিডিয়া বা কর্মকর্তারা অজান্তে একটি দলের পক্ষে যেতে পারেন।

তিনি আরো বলেন, গত ১৫ বছরে প্রশাসন ও পুলিশের মধ্যে ক্ষমতাসহিষ্ণু মানসিকতা তৈরি হয়েছে। এখন যদি বিএনপি প্রায় নিশ্চিত জয় অর্জন করতে শুরু করে, কিছু অতি-উৎসাহী পদক্ষেপ দলের জয়কে প্রশ্নবিদ্ধ করতে পারে। তাই বিএনপির প্রয়োজন হবে প্রো-অ্যাক্টিভ মনিটরিং, যাতে কোনো প্রার্থী বা কর্মীর আচরণ বা সরকারি কর্মকর্তাদের অতি-উৎসাহ দলের জয়কে ক্ষতিগ্রস্ত না করে।

জাহেদ উর রহমান বলেন, জনগণ যখন জানতে পারে কোন দল জিততে পারে, তখন তাদের মনোভাব পরিবর্তিত হতে পারে। বিশেষ করে যাদের ফ্লোটিং ভোট আছে— যারা এখনো নিশ্চিত নয় কাদের ভোট দেবেন। তরুণ ভোটারদের ক্ষেত্রে, যারা ৩৫ বছরের নিচে এবং প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তাদের ভোটের প্যাটার্ন অনিশ্চিত।

তিনি বলেন, সাধারণত বাংলাদেশে দেখা যায়, যখন একটি দল প্রায় নিশ্চিতভাবে জেতার পথে থাকে, তখন ফ্লোটিং ভোটারদের সেই দলের পক্ষে ভোট দেওয়ার প্রবণতা বেশি থাকে।

তিনি আরো বলেন, নির্বাচনী এলাকায় যদি বিএনপির প্রার্থী সক্রিয়ভাবে কাজ করেন এবং সরকারি প্রকল্পের সমন্বয় সঠিকভাবে দেখাতে পারেন, তবে ভোটারেরা সহজেই প্রার্থীকে ভোট দিতে উৎসাহিত হবেন। এভাবেই নিশ্চিত জয়ের জোয়ার দলকে বড় মার্জিনে জেতাতে সাহায্য করতে পারে। 

তিনি বলেন, এই নির্বাচনটা বিএনপিকে নিজের উদ্যোগেই যাতে বিতর্কিত না হয় সেই চেষ্টা করতে হবে। শেষ পর্যন্ত বিএনপির বড় বিজয়ের সম্ভাবনা রয়েছে। আমরা চাই, নির্বাচন সুষ্ঠু ও ভালোভাবে হোক। দলগুলো অবশ্যই তাদের কৌশল ব্যবহার করবে এবং সর্বোচ্চ চেষ্টা করবে।

জাহেদ উর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250