রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা *** ছড়াচ্ছে হাম: আতঙ্ক নয়, যেসব তথ্য জানা জরুরি *** গত ৮ বছর হামের টিকা দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী *** টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পেছাল *** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটর *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** দুশ্চিন্তায় ঘুম আসে না আলিয়ার, কিন্তু কেন?

পাকিস্তানকে যে কারণে ‘দুধ পাহারা দেওয়া বিড়াল’ বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ পূর্বাহ্ন, ১১ই জুন ২০২৫

#

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি: পিটিআই

নাইন-ইলেভেনে (৯/১১) আমেরিকার টুইন টাওয়ারে হামলা চালানো হয়েছিল। এ হামলার পরই আমেরিকায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) সন্ত্রাস দমন কমিটি গঠিত হয়। সম্প্রতি পাকিস্তানকে ইউএনএসসির সন্ত্রাস দমন কমিটির সহসভাপতি ঘোষণা করা হয়েছে। এ খবরে বেশ চটেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

মঙ্গলবার (১০ই জুন) দেরাদুনে একটি জনসভায় তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘের অনেক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। যে প্রেক্ষাপটে এ কমিটি গঠন করা হয়েছিল, সেই হামলার মূল পরিকল্পনাকারীকেই পাকিস্তান আশ্রয় দিয়েছিল। খবর এনডিটিভি ও পিটিআইয়ের।

ধারণা করা হয়, টুইন টাওয়ারে হামলাকারীদের আর্থিক মদদ দিয়েছিল ওসামা বিন লাদেনের সংগঠন আল-কায়েদা। আর এ ওসামা বিন লাদেনকেই পাকিস্তান আশ্রয় দিয়েছিল বলে অভিযোগ করেছেন রাজনাথ সিং।

রাজনাথ সিং বলেন, ‘এটা কারোর অজানা নয় যে, পাকিস্তান ৯/১১ হামলার মূল পরিকল্পনাকারীকে আশ্রয় দিয়েছিল। এখন দেখেন, সেই পাকিস্তানকেই সন্ত্রাস দমন কমিটির সহসভাপতি করেছে জাতিসংঘ। এটা অনেকটা বিড়ালকে দুধ পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়ার মতো।’

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর সরকার জাতীয় নিরাপত্তাসম্পর্কিত বিষয়ে মনোভাব ও কাজের পদ্ধতি পরিবর্তন করেছে। এর সর্বশেষ এবং সেরা উদাহরণ হলো অপারেশন সিঁদুর।’ তিনি এটিকে ভারতীয় ইতিহাসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান বলে অভিহিত করেন।

পাকিস্তানকে ‘সন্ত্রাসের জনক’ আখ্যা দিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘পাকিস্তান সব সময় সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে, তাদের প্রশিক্ষণ দিয়েছে এবং বিভিন্ন ধরনের সহায়তা করেছে।’ তিনি আরও বলেন, সন্ত্রাসীদের আস্তানা নির্মূল করতে হলে যে দেশগুলো সন্ত্রাসবাদে অর্থায়ন করে ও সন্ত্রাসীদের আশ্রয় দেয়, তাদেরও মুখোশ উন্মোচন করা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত আর্থিক সহায়তার একটি বড় অংশ সন্ত্রাসবাদের পেছনে ব্যয় করে পাকিস্তান। তবে বিশ্ব এখন এ বিষয়ে সচেতন। জাতিসংঘ পাকিস্তানকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, তাদের উচিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করা।’

এইচ.এস/

রাজনাথ সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250