রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পেছাল *** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটরল *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটরল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং আরেক সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর’ এবং ‘দুষ্কৃতকারী’ হিসেবে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি আরও বলেন, তাদের অতীতের বহু কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের মধ্যে পড়ে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আজ রোববার দুপুরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

এর আগে আজ সকালে ট্রাইব্যুনাল ২-এ মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদকে মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন চিফ প্রসিকিউটর। মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই গণহত্যা ও শেখ মামুন খালেদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়েছে।

চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৭ এপ্রিল মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, ‘আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের এক–এগারো এবং পরবর্তী সময় আমাদের ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের দুইজন দোসর, অনেক মানবতাবিরোধী অপরাধের কর্মকাণ্ডের সাথে তারা জড়িত। যারা এই দেশের গণতন্ত্র, সুশাসন বিনষ্ট করবার জন্যে এবং আয়নাঘরসহ নানা অপকর্মের সাথে খুন, গুম ইত্যাদির সাথে জড়িত; সেই রকম দুইজন দুষ্কৃতকারী কর্মকর্তা একজন মাসুদ উদ্দিন চৌধুরী, আরেকজন হচ্ছেন শেখ মামুন খালেদ। আপনারা দেখেছেন, ইতিমধ্যে তারা গ্রেপ্তার হয়েছেন। এবং তারা অন্য মামলায় পুলিশি হেফাজতে বা রিমান্ডে আছেন। তাদের অতীতের যে কর্মকাণ্ড, তাদের বহু কর্মকাণ্ড, আমাদের মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায়িত অপরাধের মধ্যে পড়ে।'

অভিযুক্ত দুই আসামির সব অভিযোগ এখনই প্রকাশ করার সুযোগ নেই উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হওয়া প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে আজকে চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে এই দুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, তারা বিশ্বাস করেন, এই দুষ্কৃতকারীদের এই ট্রাইব্যুনালের মাধ্যমে উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন। যাতে ভবিষ্যতে এ রকম সরকারি দায়িত্বে থেকে কোনো কর্মকর্তা মানবতাবিরোধী কোনো অপরাধ করার সাহস না পায়।

এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার রাতে তার ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি। পরে পল্টন থানার মানব পাচার–সংক্রান্ত একটি মামলায় গত মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মানব পাচার মামলার পাশাপাশি মাসুদ উদ্দিন চৌধুরীকে এক-এগারোর সময়কার ভূমিকার বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গত বুধবার গ্রেপ্তার করে ডিবি। মিরপুর থানার জুলাই গণ–অভ্যুত্থানকালের একটি হত্যা মামলায় পরদিন বৃহস্পতিবার তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ডিবি হেফাজতে তাকেও জিজ্ঞাসাবাদ চলছে।

জে.এস/

আমিনুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250