রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটরল *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা

সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট হওয়ার পর সৌদি আরব তার প্রভাব দেখে অবাক হয়েছে এবং এখন সৌদি আরব এবং বাদশাহকে তার প্রতি অনুগত থাকতে হবে। সূত্র: আনাদোলু।

২৭ মার্চ (শুক্রবার) মিয়ামিতে এক বক্তব্যে ট্রাম্প বলেন, যখন তিনি সৌদি সফরে গিয়েছিলেন, তখন বাদশাহ তাকে খুব সম্মান ও আপ্যায়ন করেছিলেন। তিনি বলেন, বাদশাহ শারীরিকভাবে দুর্বল হলেও তাকে সঙ্গ দিয়েছেন এবং অন্য কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাদশাহ এমন আচরণ করেননি।

ট্রাম্প আরও জানান, সৌদি কর্মকর্তারা তাকে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে যুক্তরাষ্ট্র ছিল একটি ‘মৃত দেশ’, কিন্তু এখন এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে উঠেছে।

এরপর তিনি সৌদি বাদশাহ সম্পর্কে অশালীন মন্তব্য করেন, বলেন, ‘সৌদির বাদশাহ কখনো ভাবেননি তাকে আমার পশ্চাৎদেশে চুমু খেতে হবে।’ এর মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে সৌদি আরব এখন যুক্তরাষ্ট্রের প্রতি এতটাই নির্ভরশীল, যা বাদশাহ সালমান আগে কখনো কল্পনা করেননি।

ট্রাম্প তার বক্তব্যের শেষে বলেন, এখন সৌদির কাছে একমাত্র উপায় হচ্ছে তার প্রতি অনুগত হওয়া, কারণ তাদের আর কোনো বিকল্প নেই।

ট্রাম্পের এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই তার এই আচরণ ও বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250