বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

আমেরিকান ওয়েলনেস সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করল স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ১৬ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

লাইসেন্স ছাড়াই হাসপাতাল কার্যক্রম পরিচালনা, অনুমোদন ছাড়া ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা এবং কর্তব্যরত কোনো ডিউটি ডাক্তার না থাকায় রাজধানীর শুক্রাবাদ এলাকায় অবস্থিত আমেরিকান ওয়েলনেস সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১৫ই মে) আমেরিকান ওয়েলনেস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন : ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে ‘বিব্রত’ স্বাস্থ্যমন্ত্রী

চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত পরিদর্শন টিম গতকাল আমেরিকান ওয়েলনেস সেন্টার পরিদর্শন করে। পরিদর্শনকালে অধিদপ্তরের কর্মকর্তারা দেখতে পান যে, আপনার প্রতিষ্ঠানের কোনো লাইসেন্স নেই, ১৮টি বেড রয়েছে, অনুমোদন ছাড়াই ল্যাব চলছে এবং উক্ত প্রতিষ্ঠানে কোন ডিউটি ডাক্তার নেই, যা প্রতারণার শামিল। এ অবস্থায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করা হলো।

একইসঙ্গে কেন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হলো।

সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠির অনুলিপিটি স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ (হাসপাতাল) সংশ্লিষ্টদের কাছেও প্রেরণ করা হয়েছে। 

এস/ আই.কে.জে/

চিঠি হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250