রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধামরাইয়ে যুবলীগ নেতার বৃদ্ধ বাবাকে গ্রেপ্তার, ‘ব্লকরেইডে পড়ে গেছেন’ দাবি পুলিশের *** গোপালগঞ্জের ডিসি-এসপিকে সরিয়ে দেওয়া হলো *** কলেজে বঙ্গবন্ধুর নাম পুনর্বহাল, ‘হাদি চত্বর’ বদলে ‘জয় বাংলা চত্বর’ করলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা *** গোপালগঞ্জে লগি-বইঠা নিয়ে আওয়ামী লীগের মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙচুর *** ভোরে কড়াইল বস্তিতে আগুন, তরুণের মৃত্যু *** গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ *** গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী *** এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: আমান উল্লাহ *** ‘কিলার পাপ্পু’র নামে চাঁদা দাবি, না পেয়ে ফার্মেসিতে গুলি *** এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা

বেনজীরকে জিজ্ঞাসাবাদ আজ, শঙ্কা হাজির হওয়া নিয়ে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫১ পূর্বাহ্ন, ২৩শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

পুলিশের আলোচিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুর্নীতি দমন কমিশনের দ্বিতীয় দফায় তলবেও হাজির না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। দুর্নীতি ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রোববার (২৩শে জুন) দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

আদৌও দুদকে হাজির হবেন কিংবা আবারও সময়ের আবেদন করবেন, নাকি তার পক্ষে তার আইনজীবী হাজির হয়ে লিখিত বক্তব্য দেবেন, সে বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।

বিভিন্ন সূত্রের তথ্যানুসারে বেনজীর আহমেদ সপরিবারে বিদেশে রয়েছেন, এখনও দেশে ফেরেননি। অন্যদিকে বেনজীরের আইনজীবী শাহ মঞ্জুরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

আরো পড়ুন: আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বেনজীর আহমেদকে ২৩শে জুন এবং তার স্ত্রী ও দুই কন্যাকে ২৪শে জুন জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। যদিও প্রথম দফায় তলবে তারা হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করে।

অনুসন্ধানের অংশ হিসেবে বেনজীর আহমেদকে ৬ই জুন ও স্ত্রী জীশান মীর্জা ও দুই মেয়েকে ৯ই জুন প্রথম দফায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তবে ধারণা করা হচ্ছে তিনি বা তারা দেশে নেই। যদিও দুদক থেকে তাদের বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত ৩১শে মার্চ ‘বেনজীরের ঘরে আলাদিনের চেরাগ’এবং ৩রা এপ্রিল ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’ শিরোনামে একটি দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। এতে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। অভিযোগ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

এইচআ/ 


দুদক সাবেক আইজিপি বেনজীর আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ধামরাইয়ে যুবলীগ নেতার বৃদ্ধ বাবাকে গ্রেপ্তার, ‘ব্লকরেইডে পড়ে গেছেন’ দাবি পুলিশের

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের ডিসি-এসপিকে সরিয়ে দেওয়া হলো

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

কলেজে বঙ্গবন্ধুর নাম পুনর্বহাল, ‘হাদি চত্বর’ বদলে ‘জয় বাংলা চত্বর’ করলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে লগি-বইঠা নিয়ে আওয়ামী লীগের মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙচুর

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

পরীক্ষায় অবিশ্বাস্য ফলাফল, এআই দিয়ে নকল করে ধরা দক্ষিণ কোরিয়ার টপার

🕒 প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250