বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি *** আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ *** গণমাধ্যম ও সম্প্রচার কমিশনের খসড়া অধ্যাদেশ নিয়ে উদ্বেগ আর্টিকেল নাইনটিনের *** ‘প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে’ *** ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনাসহ অন্য নেতাদের *** শেখ হাসিনার সমালোচনা করায় ‘প্রচণ্ড জনপ্রিয়’ ছিলেন আইন উপদেষ্টা *** জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ *** ‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, নরওয়েজীয় কূটনীতিকের বর্ণবাদী মন্তব্য *** র‍্যাবের নাম ও পোশাক বদলে শিগগির প্রজ্ঞাপন জারি

শহিদ কাপুরের সিনেমার মুক্তি ঠেকাতে গ্যাংস্টারের মেয়ের মামলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

মুক্তির আগেই বড় আইনি জটিলতায় পড়েছে শহিদ কাপুর অভিনীত আসন্ন সিনেমা ‘ও রোমিও’। সাংবাদিক ও লেখক হুসেইন জাইদির বই ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’ অবলম্বনে নির্মিত এই ছবির মুক্তি বন্ধের দাবিতে মুম্বাইয়ের সিভিল কোর্টে মামলা করেছেন প্রয়াত গ্যাংস্টার হুসেইন উস্তারার কন্যা শানোবের শেখ। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

গত সোমবার (২রা ফেব্রুয়ারি) দায়ের করা ওই সিভিল মামলায় শানোবের দাবি করেছেন, কোনো অনুমতি ছাড়াই তার বাবার জীবন অবলম্বনে সিনেমাটি তৈরি করা হয়েছে। ছবিতে হুসেইন উস্তারার জীবনের ঘটনাবলি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা পরিবারের সম্মান ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মামলায় বিবাদী হিসেবে নাম উল্লেখ করা হয়েছে সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, পরিচালক বিশাল ভরদ্বাজ এবং লেখক হুসেইন জাইদির। 

শানোবের আদালতের কাছে আবেদন করেছেন, সিনেমাটির মুক্তির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হোক, যাতে এটি ১৩ই ফেব্রুয়ারি বা তার পর কোনো সময়েই মুক্তি না পায়।

আদালতের নথি অনুযায়ী, সিনেমা নির্মাণের আগে হুসেইন উস্তারা বা তার পরিবারের কাছ থেকে কোনো ধরনের পূর্ব সম্মতি নেওয়া হয়নি। মামলায় আরো উল্লেখ করা হয়েছে, বাণিজ্যিক লাভের উদ্দেশ্যেই ছবিটি নির্মাণ করা হয়েছে এবং এটি কার্যত হুসেইন উস্তারা ওরফে হুসেইন শেখের জীবনী নির্ভর।

শানোবের শেখ তার আবেদনে বলেন, ছবির এই উপস্থাপনা পরিবারের জন্য ‘অপ্রত্যাশিত ক্ষতি’ ডেকে আনতে পারে। 

তিনি জানান, পরিবারের সদস্য ও সন্তানদের শান্তিপূর্ণ জীবনযাপনের অধিকার রয়েছে, যা সিনেমাটির মুক্তির মাধ্যমে বিঘ্নিত হতে পারে।

তবে নির্মাতাদের পক্ষ থেকে আগে পাঠানো আইনি নোটিশের জবাবে দাবি করা হয়েছে, ‘ও রোমিও’ কোনো বায়োপিক নয়, এটি সম্পূর্ণ কল্পকাহিনিনির্ভর একটি সিনেমা।

শানোবের আরো আবেদন করেছেন, প্রয়োজনে আদালত সিনেমাটির প্রাক-প্রদর্শনীর নির্দেশ দিতে পারেন এবং কোর্ট কমিশনারের মাধ্যমে এর বিষয়বস্তু পর্যালোচনা করা যেতে পারে।

এই মামলার শুনানি আগামী ৬ই ফেব্রুয়ারি মুম্বাই সিভিল কোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জে.এস/

শহিদ কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250