বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নির্বাচনে বিজয়ী দল বিএনপি, দলের নেতা তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময় গতকাল শুক্রবার (১৩ই ফেব্রুয়ারি) রাতের এ পোস্টে মার্কো রুবিও লেখেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর নেতা তারেক রহমানসহ বাংলাদেশের জনগণকে অভিনন্দন। যুক্তরাষ্ট্র নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করে সমৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে আগ্রহী।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক ভারসাম্য, ইন্দো-প্যাসিফিক কৌশল এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে বাংলাদেশের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই সক্রিয়। নতুন সরকারের সঙ্গে ‘সমৃদ্ধি’ ও ‘আঞ্চলিক নিরাপত্তা’ অগ্রসর করার অঙ্গীকার ওয়াশিংটনের কূটনৈতিক অগ্রাধিকারের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা ছিল। নির্বাচনের গ্রহণযোগ্যতা, অংশগ্রহণ ও ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা—এসব বিষয় আন্তর্জাতিক অংশীদারদের নজরে ছিল। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি অভিনন্দনবার্তা নতুন সরকারের প্রতি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমনসহ বিভিন্ন ইস্যুতে বিস্তৃত। নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশের মাধ্যমে ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত দিয়েছে।

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250