রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী

নির্বাচনের ফল ঘোষণার পর আলোচনা-সমালোচনায় শেখ সেলিম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পাড়া মহল্লার চায়ের দোকান হয়ে রাজনৈতিক অঙ্গনের আলোচনায় উঠে আসছে আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাম। যদিও কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগের এবারের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকায় তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি।

২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ সেলিম 'রহস্যজনক আত্মগোপন' আছেন। তাকে ঘিরে নানা শ্রেণি-পেশার নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনার কারণ, এবারের নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিতদের মধ্যে শেখ সেলিমের ঘনিষ্ঠ আত্মীয় রয়েছেন তিনজন।

ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) গভীর রাত থেকে আলোচনা ছড়িয়ে পড়েছে 'হেঁরে গেল আওয়ামী লীগ, জিতে গেলেন শেখ সেলিম' শিরোনামে। এতে বলা হয়, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে বিজয়ী আন্দালিভ রহমান পার্থ, ববি হাজ্জাজ ও ইকবাল হাসান মাহমুদ টুকু- তিনজনই শেখ ফজলুল করিম সেলিমের ঘনিষ্ঠ আত্মীয়। ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই শেখ সেলিম। 

সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) আসনে বিএনপি–মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু ১ লাখ ৭৬ হাজার ৬৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। শেখ সেলিমের ছোট ছেলে শেখ নাঈমের শশুর বিএনপির প্রভাবশালী এই নেতা ও সাবেক মন্ত্রী  ইকবাল হাসান মাহমুদ টুকু।

ভোলা-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ জয়ী হন। শেখ সেলিমের আপন বোনের বড় ছেলে পার্থ। আবার শেখ সেলিমের ভাই শেখ হেলালের মেয়ের জামাইও পার্থ। শেখ হেলাল আওয়ামী লীগের সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আত্মগোপন আছেন।

ঢাকা-১৩ আসনের ফলাফলে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী হয়েছেন। শেখ সেলিমের বড় ছেলে শেখ ফাহিমের আপন শ্যালক ববি হাজ্জাজ। ববি হাজ্জাজের বাবা একাত্তরের মুক্তিযুদ্ধে বিতর্কিত  মূসা বিন শমসের।

প্রসঙ্গত, গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানীর আংশিক) আসনে ১৯৮৬ সাল থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য ছিলেন শেখ ফজলুল করিম সেলিম। ১৯৯১ সাল থেকে নির্বাচনগুলোতে তার প্রতিদ্বন্দ্বীদের কেউ ১০ হাজার ভোট ছাড়াতে পারেননি। আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ সেলিম আত্মগোপনে চলে গেছেন।

শেখ ফজলুল করিম সেলিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250