মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

২০০৮–এর মতো ‘ইমব্যালান্সড ইলেকশন’ জামায়াত মেনে নেবে না: আবদুল্লাহ তাহের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। দলটি হুঁশিয়ারি দিয়েছে, ২০০৮ সালের মতো ‘ভারসাম্যহীন’ নির্বাচন তারা মেনে নেবে না।

আজ সোমবার (১৯শে জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন নির্বাচনের নানা বিষয় নিয়ে সাংবাদিকদের কাছে দলীয় অবস্থান জানানোর সময় এ হুঁশিয়ারি দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে। প্রধান উপদেষ্টা এর প্রতিকার না করলে জামায়াত শক্তিশালী পদক্ষেপ নেবে। ২০০৮–এর মতো ‘ইমব্যালান্সড ইলেকশন’ (ভারসাম্যহীন নির্বাচন) জামায়াত মেনে নেবে না।

জামায়াতকে নিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি ইসির কিছু কর্মকর্তা একটি দলের প্রতি পক্ষপাত করছেন বলে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে অভিযোগ জানিয়ে আসার পরদিন আবদুল্লাহ তাহেরের এ বক্তব্য এল।

এক–এগারোর পর ২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নিয়েছিল জামায়াত। সেই নির্বাচনে জামায়াত ২টি আসনে জয়ী হয়, বিএনপি পায় ৩০টি আসন।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250