বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

ব্রিটিশ রাজা চার্লস নিজের ক্যানসার চিকিৎসা নিয়ে ‘সুখবর’ শোনালেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ পূর্বাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তার ক্যানসারের চিকিৎসা নিয়ে একটি ‘সুখবর’ শুনিয়েছেন। ব্যক্তিগত ভিডিও বার্তায় রাজা জানান, একেবারে শুরুর দিকে রোগটি ধরা পড়া এবং ‘কার্যকর চিকিৎসা’ পাওয়ার কারণে আসছে বছরে তার ক্যানসারের চিকিৎসা কমিয়ে আনা সম্ভব হচ্ছে। খবর বিবিসির।

রাজা তৃতীয় চার্লসের এই ভিডিও বার্তা শুক্রবার গতকাল (১২ই ডিসেম্বর) রাতে চ্যানেল ফোর সম্প্রচার করেছে। চ্যানেলটির ‘স্ট্যান্ড আপ টু ক্যানসার’ প্রচারাভিযানের অংশ হিসেবে সপ্তাহ দুয়েক আগে রাজা চার্লস এ ভিডিও ধারণ করেন। 

এতে রাজা চার্লস বলেন, ‘এ মাইলফলক আমার জন্য একটি আশীর্বাদ। সেই সঙ্গে ক্যানসার চিকিৎসায় যে অসাধারণ উন্নতি হয়েছে, তারও প্রমাণ।’ 

২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজা চার্লসের ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে তার চিকিৎসা প্রক্রিয়ায় এটাই সবচেয়ে বড় অগ্রগতির ঘোষণা। 

যদিও রাজা চার্লস কোন ক্যানসারে ভুগছেন, সেটা জানানো হয়নি। শুধু বলা হয়েছে, রাজার চিকিৎসা এবং তার স্বাস্থ্য পর্যবেক্ষণ একই সঙ্গে চালু থাকবে। আর রাজা বলেছেন, ‘প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়াটা জীবন বাঁচায়।’ 

বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে বলা হয়েছে, রাজা চার্লসের ক্যানসার থেকে সেরে ওঠা ‘খুবই ইতিবাচক পর্যায়ে’ রয়েছে। চিকিৎসায় তিনি ‘অসাধারণ সাড়া’ দিয়েছেন। চিকিৎসকেরা এখন তার চিকিৎসা প্রক্রিয়াকে ‘সতর্কতামূলক ধাপে’ নিয়ে যাচ্ছেন। 

তবে এটাও বলা হয়েছে, ৭৭ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস ক্যানসার থেকে পুরোপুরি সুস্থ হয়েছেন—সেটা এখনই বলা যাচ্ছে না।

ক্লারেন্স হাউসে সপ্তাহ দুয়েক আগে রাজা চার্লসের ভিডিওটি ধারণ করা হয়। চ্যানেল ফোরের ‘স্ট্যান্ড আপ টু ক্যানসার’ আয়োজনটি তহবিল সংগ্রহের জন্য ক্যানসার রিসার্চ ইউকের সঙ্গে যৌথভাবে পরিচালিত একটি প্রকল্প।

জে.এস/

বৃটিশ রাজা তৃতীয় চার্লস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250