মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

‘অবিক্রীত’ মুশফিক–মাহমুদউল্লাহকে আরও বেশি টাকা দামে কিনতে চেয়েছিল রাজশাহী–রংপুর

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিপিএল নিলামে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে খেলোয়াড় ছিলেন ১৪ জন। প্রতিটি দলের জন্য এখান থেকে দুজন খেলোয়াড় নেওয়ার বাধ্যবাধকতা ছিল। ৬ দল দুজন করে ১২ জন কিনে ফেলার পর বাকি ছিল দুজন। সেই দুজনই মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।

দুজনের কেউই এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন না। কিন্তু মুশফিক ও মাহমুদউল্লাহর মতো দুই ক্রিকেটারের বিপিএলে নিলামে দল না পাওয়ার ঘটনা অনেককেই বিস্মিত করে। নিলামকারী মুশফিক ও মাহমুদউল্লাহর নাম ডাকছেন, কিন্তু ৬ দলের কেউ সাড়া না দেওয়ায় ‘আন সোল্ড’ বা অবিক্রীত থেকে গেছেন—এমন দৃশ্য বিস্ময়ের বৈকি।

শেষ পর্যন্ত দুই অভিজ্ঞ ক্রিকেটার অবশ্য দল পেয়েছেন। মুশফিক রাজশাহী ওয়ারিয়র্সে, মাহমুদউল্লাহ রংপুর রাইডার্সে। নিলামের পর দুটি দলের কোচই বলেছেন, এই ক্রিকেটারদের দলে পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করছেন তারা।

নিয়ম অনুযায়ী ‘অবিক্রীত’ খেলোয়াড়ের নাম পরে আবার ডাকা হয়, তখন তার ক্যাটাগরি এক ধাপ নেমে যায়। মুশফিক ও মাহমুদউল্লাহ ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন, যার ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা। তাদের পরেরবার ডাকলে ‘সি’ ক্যাটাগরি হওয়ার কথা, যার ভিত্তিমূল্য ২২ লাখ টাকা।

তবে বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের প্রস্তাবে দুজনকে আবারও ‘বি’ ক্যাটাগরিতেই তোলা হয়। তখন মুশফিকের জন্য রাজশাহী আর মাহমুদউল্লাহর জন্য রংপুর ছাড়া অন্য কোনো দল বিড না করলে ভিত্তিমূল্যেই বিক্রি হন দুই ক্রিকেটার।

নিলামের পর বাংলাদেশ দলের দুই সাবেক অধিনায়কের শুরুতে অবিক্রীত থেকে যাওয়া পরে বিক্রি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাজশাহীর কোচ হান্নান সরকার ও রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল।

হান্নান জানান, মুশফিক ও মাহমুদউল্লাহকে প্রথমে কেউ না কেনায় তিনি নিজেও অবাক হয়েছিলেন, ‘আমারও একটা সময় খারাপ লেগেছে যে এটা আসলে কীভাবে সম্ভব। ওরা দল পাবে না, এটা আসলে মেনে নেওয়ার মতো নয়। টিম কম্বিনেশন বা দুজন প্লেয়ার নেওয়ার যে নিয়ম করেছে, সে কারণেই হয়তো কোনো কোনো দল ভিন্ন কৌশলে দল সাজিয়েছিল। যে কারণে প্রথমে তাদের কেউ নেয়নি। তবে আমরা দুটি দল অপেক্ষা করছিলাম (কখন আবার ডাকবে)। রংপুরের সঙ্গে কথা হচ্ছিল যে তারা আসলে (এ বিষয়ে) কী ভাবছে।’

স্থানীয় খেলোয়াড়দের দলে টানার নির্ধারিত কোটা শেষে বাড়তি খেলোয়াড় নেওয়ার পর্বে যখন মুশফিক ও মাহমুদউল্লার নাম ডাকা হয়, একডাকেই রাজশাহী মুশফিককে, রংপুর মাহমুদউল্লাহকে পেয়ে যায়। হান্নান জানিয়েছেন, মুশফিকের জন্য ৩৫ লাখ টাকার বেশিই ভেবে রেখেছিল তার দল, ‘আমি মুশফিকের জন্য আরও বেশি টাকা রেখে দিয়েছিলাম। ভাবনা ছিল মুশফিককে আমি নেবই। আমাদের কিপিং অপশনে আকবর আলী আছে। মুশফিকের মতো আরেকজন অভিজ্ঞ ক্রিকেটার পেয়েছি, আলহামদুলিল্লাহ।’

রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিমও মনে করেন, মাহমুদউল্লাহকে তারা কম দামেই পেয়ে গেছেন, ‘(দল না পাওয়া) আমাদের বিস্মিত করেছে। তবে রয়ে যাওয়ার পর আমরা নেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম। সৌভাগ্যবান যে ভিত্তিমূল্যে পেয়েছি। তিনি আরও বেশি ডিজার্ভ করেন।’

রংপুরের সহকারী কোচ আশরাফুলও মাহমুদউল্লাহকে পাওয়ায় খুশি, ‘মুশফিক ও মাহমুদউল্লাহর মতো বাংলাদেশের বড় দুজন সুপারস্টার আমাদের পরিকল্পনায় ছিল। শেষ মুহূর্তে যেহেতু পেয়েছি, আমরা নিজেদের ভাগ্যবানই মনে করছি।’

জে.এস/

বিপিএল নিলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250